
দেশে হামের প্রকোপে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে এই রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জনে।
শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) এ তথ্য জানিয়েছে।
অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া ৯১ জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে।… বিস্তারিত