
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত চার দিনে ডেঙ্গুতে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮২ জন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর হাসপাতালে নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হন।… বিস্তারিত