
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা ব্যবসা ও কোম্পানিকে ন্যূনতম টার্নওভার কর থেকে অব্যাহতি দিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে বর্তমানে লাভ-লোকসান নির্বিশেষে যে কর দিতে হয়, সেই চাপ কমবে। একইসঙ্গে টার্নওভারভেদে স্লাবভিত্তিক করহার নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে এনবিআরের সংশ্লিষ্ট একটি সূত্র।
জানা যায়, প্রস্তাবিত কাঠামোর আওতায়… বিস্তারিত