
পুরো দেশের জ্বালানির চাহিদা ঠিক রাখতে ১ লাখ ৬৯ হাজার টন ডিজেল ও অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে প্রায় একই সময়ে এসেছে পাঁচটি জ্বালানিবাহী জাহাজ। এসব জাহাজগুলোর মধ্যে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে দুটি জাহাজ থেকে জ্বালানি খালাসের প্রক্রিয়া গতকাল সোমবার থেকে শুরু হয়েছে।
অন্যদিকে, গতকাল পর্যন্ত বন্দরের বহির্নোঙরে অবস্থানরত তিনটি জাহাজের মধ্যে একটিতে খালাসের অপেক্ষায় ছিল ২৭ হাজার টন অকটেন।… বিস্তারিত