
নতুন কনটেন্ট নির্মাতাদের জন্য ইউটিউবের আয় করার পথ আরও কঠিন হচ্ছে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে প্ল্যাটফর্মটিতে নতুন নিয়ম চালু হবে। এর ফলে বিজ্ঞাপন ও ইউটিউব প্রিমিয়াম থেকে আয় পেতে আগের চেয়ে দ্বিগুণ দর্শক বা ওয়াচ টাইম প্রয়োজন হবে।
নতুন নিয়ম অনুযায়ী, বিজ্ঞাপনের আয় পেতে গত এক বছরে অন্তত ৮ হাজার ঘণ্টা ভিডিও দেখার সময় থাকতে হবে। বিকল্প হিসেবে গত ৯০ দিনে ২ কোটি যোগ্য শর্টস ভিডিও ভিউ থাকতে হবে।… বিস্তারিত