
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টালিউড পাড়ায়। গত রোববার দিঘার তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মারা যান ৪৩ বছর বয়সী এই অভিনেতা। তার এই আকস্মিক বিদায়ে ভেঙে পড়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শোকের এই কঠিন সময়ে পরিবারের পক্ষ থেকে গণমাধ্যম ও শুভানুধ্যায়ীদের কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার বিনীত অনুরোধ জানিয়েছেন… বিস্তারিত