Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

রোজায় ঈদের কেনাকাটায় ক্লান্তি কমাবেন যেভাবে

রোজায় ঈদের কেনাকাটায় ক্লান্তি কমাবেন যেভাবে রোজায় ঈদের কেনাকাটায় ক্লান্তি কমাবেন যেভাবে
রোজায় ঈদের কেনাকাটায় ক্লান্তি কমাবেন যেভাবে


রোজার পেরিয়ে গেছে ১০ দিন, আর কদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। এখন সবাই ব্যস্ত ঈদের কেনাকাটায়। তবে রোজা রেখে দীর্ঘ সময় বাজারে হাঁটা, ভিড়ের মধ্যে ঘোরাফেরা কিংবা গরমে বাইরে থাকার কারণে রোজাদারদের শরীরে ক্লান্তি, মাথা ঘোরা ও পানিশূন্যতার ঝুঁকি বাড়তে পারে। সঠিক পরিকল্পনা না থাকলে ঈদের প্রস্তুতির আনন্দই শারীরিক অস্বস্তিতে পরিণত হতে পারে। তাই রোজা রেখে শপিংয়ে গেলে কিছু বিষয় মেনে চলা জরুরি।

তীব্র রোদ ও গরমের সময় এড়িয়ে বিকাল বা ইফতারের পর কেনাকাটা করলে শরীরের ওপর চাপ কম পড়তে পারে। তুলনামূলক ঠান্ডা পরিবেশে থাকলে পানিশূন্যতার আশঙ্কাও কম থাকে। সম্ভব হলে শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেট বা শপিংমল বেছে নেওয়া ভালো।

Advertisement

রোজার সময় দিনে পানি পান করা সম্ভব না হওয়ায় সেহরি ও ইফতারে পর্যাপ্ত পানি ও তরল খাবার নেওয়া প্রয়োজন। ডাবের পানি, লেবু-পানি, ফলমূল ও আঁশসমৃদ্ধ খাবার শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। অতিরিক্ত তেলযুক্ত বা মিষ্টি খাবার ক্লান্তি বাড়াতে পারে।

পরিকল্পনা ছাড়া বের হলে সময় ও শক্তি দুটোই বেশি খরচ হয়। প্রয়োজনীয় জিনিসের তালিকা তৈরি করে নিলে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি কমে এবং দ্রুত কেনাকাটা শেষ করা যায়।আরামদায়ক পোশাক বেছে নিন

ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক গরমে স্বস্তি দেয় এবং তাপ কম শোষণ করে। সঙ্গে নরম সোলের জুতা পরলে দীর্ঘ সময় হাঁটলেও ক্লান্তি কম লাগে। প্রয়োজনে হাতপাখা বা ভেজা টিস্যু সঙ্গে রাখা যেতে পারে।

মাথা ঘোরা, অতিরিক্ত দুর্বলতা বা চোখে ঝাপসা দেখার মতো লক্ষণ দেখা দিলে বিশ্রাম নিন। মনে রাখতে হবে, ঈদের প্রস্তুতির পাশাপাশি সুস্থ থাকাও সমান গুরুত্বপূর্ণ।

রোজার সময় শরীরের দৈনন্দিন ছন্দ কিছুটা পরিবর্তিত থাকে। তাই ঈদের কেনাকাটার ব্যস্ততার মধ্যেও নিজের শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখা জরুরি। পরিকল্পিত কেনাকাটা ক্লান্তি কমিয়ে ঈদের প্রস্তুতিকে করে তুলতে পারে স্বস্তিদায়ক।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
মুক্তির আগে ৬০০ কোটির ঘরে যশের ‘টক্সিক’

মুক্তির আগে ৬০০ কোটির ঘরে যশের ‘টক্সিক’

Next Post
মিমি চক্রবর্তীর বিরুদ্ধে দুই মামলা, ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে দুই মামলা, ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি

Advertisement