Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English
বিশ্বজুড়ে সংঘাতে মানসিকভাবে ক্লান্ত: নোরা ফাতেহি
১৫ মার্চের মধ্যে সব ব্যবসায়ী সংগঠনকে বাজেট প্রস্তাব পাঠাতে বলেছে এনবিআর
কণ্ঠশিল্পী আসিফের মাদক মামলার রায় ৯ মার্চ

১৫ মার্চের মধ্যে সব ব্যবসায়ী সংগঠনকে বাজেট প্রস্তাব পাঠাতে বলেছে এনবিআর

১৫ মার্চের মধ্যে সব ব্যবসায়ী সংগঠনকে বাজেট প্রস্তাব পাঠাতে বলেছে এনবিআর ১৫ মার্চের মধ্যে সব ব্যবসায়ী সংগঠনকে বাজেট প্রস্তাব পাঠাতে বলেছে এনবিআর
১৫ মার্চের মধ্যে সব ব্যবসায়ী সংগঠনকে বাজেট প্রস্তাব পাঠাতে বলেছে এনবিআর

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের প্রস্তুতি শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে দেশের সব ব্যবসায়ী সংগঠনকে আগামী ১৫ মার্চের মধ্যে তাদের বাজেট প্রস্তাব পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে। 

Advertisement

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজেট প্রস্তুতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের স্ব স্ব বাজেট প্রস্তাব ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের কাছে লিখিতভাবে পাঠাতে হবে। একই সঙ্গে এনবিআর সফট কপি পাঠাতে অনুরোধ করেছে এনবিআর।

কোথায় কীভাবে পাঠাতে হবে

ব্যবসায়ী সংগঠনগুলোকে তাদের বাজেট প্রস্তাবের সফট কপি ([email protected]) এই ইমেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ জানিয়েছে এনবিআর। সংস্থাটি জানিয়েছে, এনবিআর প্রাপ্ত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি ওই ই-মেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে।

এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের রাজস্ব আহরণ বাজেট প্রণয়নে এনবিআর নীতিমালা প্রস্তুত করে থাকে। এ লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও ন্যায়সম্মত বাজেট প্রণয়নে বরাবরই সব পর্যায়ের করদাতা, বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের নিকট থেকে জাতীয় রাজস্ব বোর্ড বাজেট প্রস্তাব আহ্বান এবং তাদের সঙ্গে রাজস্ব আহরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করে আসছে।

Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
বিশ্বজুড়ে সংঘাতে মানসিকভাবে ক্লান্ত: নোরা ফাতেহি

বিশ্বজুড়ে সংঘাতে মানসিকভাবে ক্লান্ত: নোরা ফাতেহি

Next Post
কণ্ঠশিল্পী আসিফের মাদক মামলার রায় ৯ মার্চ

কণ্ঠশিল্পী আসিফের মাদক মামলার রায় ৯ মার্চ

Advertisement