Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

নিলামে আরও ২৫ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

নিলামে আরও ২৫ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক নিলামে আরও ২৫ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক
নিলামে আরও ২৫ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

নিলামের মাধ্যমে আরও ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন বলেন, ২টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

Advertisement

এর আগেও, চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট ৫৪৯ কোটি ৩৫ লাখ বা ৫.৪৯ বিলিয়ন ডলার কেনা হয়েছে। 

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ডলারের বিনিময় হার এখন পর্যন্ত স্থিতিশীল পর্যায়ে রয়েছে বাংলাদেশের বাজারে বলে জানা গেছে। রোববার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা ৩০ পয়সায় অপরিবর্তিত রয়েছে।
 
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে সিরিজ হামলা চালায় ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরদিন সকালে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এই ঘটনার জেরে মধ্যপ্রাচ্যের অস্থিরতা বর্তমানে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে উদ্বেগের সৃষ্টি করেছে।

Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
দেশে ফিরলেও হদিস নেই আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ

দেশে ফিরলেও হদিস নেই আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ

Next Post
হরমুজ প্রণালী বন্ধ হলেও আপাতত বাংলাদেশের চিন্তার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

হরমুজ প্রণালী বন্ধ হলেও আপাতত বাংলাদেশের চিন্তার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

Advertisement