Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

ইফতারে ভুলেও খাবেন না ৩ খাবার

ইফতারে ভুলেও খাবেন না ৩ খাবার ইফতারে ভুলেও খাবেন না ৩ খাবার
ইফতারে ভুলেও খাবেন না ৩ খাবার


দীর্ঘ সময় রোজা রাখার পর ইফতারে খেতে বসে সতর্ক হন। এ সময় পেট খালি থাকে তাই ক্ষুধা বেশি লাগাটা স্বাভাবিক। কিন্তু ভুলে গেলে চলবে না- দীর্ঘ সময় পেট খালি থাকার পর আপনি কোন খাবার খেতে পারবেন আর কোন খাবার খেতে পারবেন না! এ ব্যাপারে খুব সতর্ক হতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, কিছু খাবার রয়েছে যা খালি পেটে খেলে শরীরে তাৎক্ষণিক অ্যাসিডিটি, পেট ব্যথা কিংবা বুকে জ্বালাপোড়ার কারণ হয়ে ওঠে।

Advertisement

পুষ্টিবিদদের মতে, এমন কিছু খাবার রয়েছে যেগুলো খালি পেটে খাওয়া উচিত নয়। আসুন জেনে নিই, কোন কোন খাবার ইফতারে খালি পেটে খেলে বিপদ ডেকে আনতে পারে-

সাইট্রাস ফল ও এর তৈরি ঠান্ডা শরবত

ইফতারে ফল খাওয়ার অভ্যাস আছে অনেকেরই। কিন্তু খালি পেটে সাইট্রাস জাতীয় ফল খেলে পেট ভার হয়ে থাকে, পেটে অ্যাসিড উৎপাদন বাড়ায়। আর এসব ফলে থাকা ফ্রুক্টোজ হজম-প্রক্রিয়াকে মন্থর করে দেয়। তাই ইফতারে খাদ্যতালিকায় কমলালেবু, মুসুম্বি জাতীয় ফল রাখবেন না। এসব ফলের তৈরি ঠান্ডা জুস বা শরবতও বাদ দিন। কারণ ঠান্ডা পানি সর্দি-কাশির সমস্যা তৈরি করে এবং হজমের গতি মন্থর করে।

চা-কফি

ইফতারে ভারী খাবারের পর চা-কফি খাওয়ার প্রবণতা রয়েছে প্রতিটি ঘরে ঘরে। কিন্তু পুষ্টিবিদরা বলছেন, এ অভ্যাস শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ হিসেবে তারা বলছেন, দীর্ঘ সময় পেট খালি থাকার পর ভারী খাবার খাওয়ার পর আবার চা-কফি খেলে শরীরে অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে, যা রক্তে শর্করার ভারসাম্য নষ্ট করে। অগ্ন্যাশয় ও যকৃতের ওপর খারাপ প্রভাব পড়ে।

তৈলাক্ত খাবার

ইফতারে তেলের তৈরি নানা ধরনের ভাজাপোড়া দিয়ে ছোলা, মুড়ি মাখা খাওয়ার প্রচলন রয়েছে আমাদের দেশে। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর এ জাতীয় তৈলাক্ত খাবার পেটে গ্যাস, মাথাব্যথা, অবসাদ, আলসারসহ নানা গোলযোগের কারণ হয়ে ওঠে। তাই ইফতারে তৈলাক্ত খাবার কম গ্রহণের চেষ্টা করুন।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন এ খাবার চালিয়ে যাওয়ার অভ্যাসে পেটে মেদের পরিমাণও বাড়তে থাকে। শুধু তাই নয়, খালি পেটে এমন খাবার বেছে নিলে ভুগতে হতে পারে দীর্ঘমেয়াদি অন্ত্রের সমস্যাতেও। পড়তে পারেন আলসার ও ক্যানসারের মতো জটিল রোগে।

তাই ইফতারে প্রাধান্য দিতে পারেন সুষম খাবার, সবজি, ইসবগুলের শরবত, খেজুর, দই এবং সহজে হজম হয় এমন খাবার। 

 





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
চেহারা ও শরীর নিয়ে নেতিবাচক মন্তব্যের শিকার, পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী

চেহারা ও শরীর নিয়ে নেতিবাচক মন্তব্যের শিকার, পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী

Next Post
ইফতারে বানিয়ে নিন মজাদার ইন্দোনেশিয়ান খাবার ‘বুবুর আয়াম’ 

ইফতারে বানিয়ে নিন মজাদার ইন্দোনেশিয়ান খাবার ‘বুবুর আয়াম’ 

Advertisement