Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

বিয়ের ছবি প্রকাশ করে রাশমিকা লিখলেন, ‘এ হলেন আমার স্বামী’

বিয়ের ছবি প্রকাশ করে রাশমিকা লিখলেন, ‘এ হলেন আমার স্বামী’ বিয়ের ছবি প্রকাশ করে রাশমিকা লিখলেন, ‘এ হলেন আমার স্বামী’
বিয়ের ছবি প্রকাশ করে রাশমিকা লিখলেন, ‘এ হলেন আমার স্বামী’


দীর্ঘ সাত বছরের প্রেমের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার। রাজস্থানের উদয়পুরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঘনিষ্ঠ পরিসরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 

সন্ধ্যায় বিয়ের ছবি প্রকাশ করে ইনস্টাগ্রাম পোস্টে ‘নিজেদের অনুভূতি’ তুলে ধরে এই জুটি।

Advertisement

সকালে ‘দ্য মেমেন্টোস’ রিসোর্টে তেলেগু রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশমিকা ও বিজয়। একই দিনে এই দম্পতির দ্বিতীয় বিবাহ অনুষ্ঠান হবে কোডাভা রীতি অনুসারে। এই রীতি পালন করা হচ্ছে রাশমিকার পরিবারের রীতিকে সম্মান জানিয়ে।

বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন এই নব দম্পত্তি। রাশমিকা তার ক্যাপশনে লিখেছেন, “সবাইকে জানাচ্ছি, এ হলেন আমার স্বামী বিজয় দেবেরাকোন্ডা। এই মানুষটি আমাকে সত্যিকারের ভালোবাসার অনুভূতি শিখিয়েছেন। শান্তি কাকে বলে বুঝিয়েছেন। প্রতিদিন তিনি আমাকে বলেছেন, বড় স্বপ্ন দেখা স্বাভাবিক। আমি যা ভাবি, তার চেয়েও বেশি কিছু অর্জনের সামর্থ্য আমার আছে।”



রাশমিকা আরও লিখেছেন, “তিনি কখনও আমাকে থামাননি, কেউ দেখছে না, নাচতে হবে না এমনটা ভেবে। তিনি দেখিয়েছেন, বন্ধুদের সঙ্গে ভ্রমণ জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। বিশ্বাস করুন, এই মানুষটিকে নিয়ে আমি একটি বই লিখতে পারি।”

বিজয়ও একই ছবি প্রকাশ করে লিখেছেন, “একদিন আমার তাকে খুব মনে পড়ছিল। মনে হচ্ছিল, সে পাশে থাকলে দিনটা আরও ভালো হত। সে সামনে বসে থাকলে খাবারটা আরও তৃপ্তিদায়ক লাগত। একসঙ্গে শরীরচর্চা করলে তা শাস্তির মত না হয়ে আনন্দের হত। যেখানেই থাকি না কেন, ঘর ও শান্তির অনুভূতির জন্য তাকে প্রয়োজন ছিল। তাই আমার সবচেয়ে কাছের বন্ধুকেই আমি আমার স্ত্রী করে নিলাম।”

উদয়পুর শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ‘দ্য মেমেন্টোস’ রিসোর্টে হচ্ছে এই জুটির বিয়ের আয়োজন।

বুধবার সন্ধ্যায় সংগীতের এক আসরে বিশেষ চমক দেন রাশমিকা। এই নায়িকা নিজের সুপারহিট সিনেমা ‘পুষ্পা ২: দ্য র‍্যুল’-এর গান ‘অঙ্গারোঁ’ গানে নেচে বিজয়কে চমক দেন। রাশমিকার এই পরিবেশনায় বিজয় উচ্ছ্বাসে ভেসে যান।



বিজয়ও রাশমিকাকে চমক দিতে ‘গানগনাম’ স্টাইলে নাচেন। এছাড়াও তাদের প্রথম সিনেমা ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ চলচ্চিত্রের গান ছিল বিশেষ আকর্ষণ। পাশাপাশি ‘কল্যাণী ভাচা ভাচা’ ও ‘ইনকেম ইনকেম’ গানেও তৈরি হয় স্মৃতিমেদুর আবহ।

বিজয়-রাশমিকার প্রি-ওয়েডিংয়ের আয়োজনে ছিল কে-ড্রামা থিম। রাশমিকা কোরিয়ান পপ সংস্কৃতির ভক্ত। তাই অনুষ্ঠানে রাখা হয়েছিল কে-ড্রামা থিমের কেক।

জানা গেছে, সন্ধ্যার এই অনুষ্ঠানে ছিল গানের কলি খেলা, যেখানে শুধু তাদের অভিনীত সিনেমার গান গাওয়া হয়। অতিথিরা দুই দলে ভাগ হয়ে প্রতিযোগিতা করেন এবং বিজয়ী দল পায় উপহার।



বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের একাধিক ঘনিষ্ঠজন। তাদের মধ্যে ছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, নির্মাতা-অভিনেতা তারুণ ভাস্কর, নির্মাতা-অভিনেতা রাহুল রাভীন্দ্রন, অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন, আশিকা রঙ্গনাথ, অভিনেত্রী ঈশা রেব্বাসহ আরও অনেকে।

আগামী ৪ মার্চ হায়দরাবাদে হবে রিসেপশন, যেখানে থাকবে আরও তারকাদের উপস্থিতি।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২,৭৬৯ ডলার, তবে কমেছে জিডিপি প্রবৃদ্ধি

মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২,৭৬৯ ডলার, তবে কমেছে জিডিপি প্রবৃদ্ধি

Next Post
বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে!

বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে!

Advertisement