Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

রমজানে পানিশূন্যতা দূর করবে যে ৭ শরবত

রমজানে পানিশূন্যতা দূর করবে যে ৭ শরবত রমজানে পানিশূন্যতা দূর করবে যে ৭ শরবত
রমজানে পানিশূন্যতা দূর করবে যে ৭ শরবত


বর্তমান আবহাওয়ায় রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় হচ্ছে শরীরের পানিশূন্যতা রোধ করা।  সারাদিন রোজা রাখার পর শরীরে পানির ঘাটতি মেটাতে ও সুস্থ থাকতে ইফতারে পুষ্টিকর শরবত অপরিহার্য। ডাব ও লেবুপানি বা তরমুজের শরবত, তোকমা দানা ও ইসবগুলের ভুসি এবং কাঠবাদাম ও দুধের শরবত শরীরকে হাইড্রেটেড ও চাঙা রাখে। এগুলো ক্লান্তি দূর করে তাৎক্ষণিক শক্তি জোগায়।

তাই শরীরের পানির চাহিদা মেটাতে ঠান্ডা ঠান্ডা কয়েকটি পুষ্টিকর শরবত ইফতারে রাখা যেতে পারে।

Advertisement

১. পুদিনাপাতা দিয়ে তরমুজ শরবত

তরমুজে রয়েছে ইলেক্ট্রোলাইটের সঠিক সামঞ্জস্য। এতে পানির পরিমাণ বেশি থাকে। আর পুদিনাপাতা আমাদের পিত্তানালীর প্রবাহকে সঠিক মাত্রায় বজায় রাখতে সাহায্য করে ও হজমে সহায়তা করে।

২. লাল আঙুরের শরবত

এটি একটি প্রাকৃতিক মিষ্টিজাতীয় ফল, যা আমাদের শরীরে তাৎক্ষণিক শক্তির মাত্রা বাড়িয়ে দেয় এবং এতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্টও থাকে, যা আমাদের শরীরের প্রদাহকে কমায়।

৩. আদা দিয়ে লেবুর শরবত

রোজার সময় গা বমি বমি ভাব আটকাতে এ শরবত খুবই উপকারী। এ ছাড়া এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে থাকে।

৪. স্ট্রবেরি ও দইয়ের শরবত

স্ট্রবেরি হলো ভিটামিন সিয়ে ভরপুর এবং দইয়ে থাকে প্রিবায়োটিক। তাই অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ এ শরবত আমাদের অন্ত্রকেও রাখবে ভালো।

৫. কাঠবাদাম দিয়ে দুধের শরবত

কাঠবাদামে রয়েছে ম্যাগনেশিয়াম, ভিটামিন ‘ই’ এবং ফাইবার। অন্যদিকে দুধে রয়েছে ক্যালশিয়াম। তাই অনেকটা সময় রোজা রাখার পর এই দুয়ের সংমিশ্রণ আমাদের শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায়।

৬. শসার শরবত

শসায় পানির পরিমাণ বেশি থাকে। ফলে এটি টক্সিক উপাদানগুলো মূত্রের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় এবং শরীরকে আর্দ্র রাখে।

৭. পেয়ারার শরবত

পেয়ারা ভিটামিন সি ও ফাইবার সমৃদ্ধ এবং এতে ক্যালরির পরিমাণ ও যথেষ্ট কম। তাই একটু ভিন্ন স্বাদের এ শরবত খাওয়া যেতেই পারে।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
ইফতারে বানিয়ে নিন সুস্বাদু ডিমের চপ

ইফতারে বানিয়ে নিন সুস্বাদু ডিমের চপ

Next Post
ঈদের আগে ন্যাশনাল ব্যাংককে ১০০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

ঈদের আগে ন্যাশনাল ব্যাংককে ১০০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

Advertisement