Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

ইফতারে বানিয়ে নিন সুস্বাদু ডিমের চপ

ইফতারে বানিয়ে নিন সুস্বাদু ডিমের চপ ইফতারে বানিয়ে নিন সুস্বাদু ডিমের চপ
ইফতারে বানিয়ে নিন সুস্বাদু ডিমের চপ


ইফতারে অনেকেই নানা রকম চপ খেতে পছন্দ করেন। যদিও ইফতারে যতটা সম্ভব ভাজাপোড়া এড়িয়ে চলা উচিৎ, তবে সপ্তাহের ছুটির দিনগুলোতে একটু ভিন্নতা আনতে চপের কয়েক পদ রাখা যেতে পারে, অবশ্যই তা ঘরে তৈরি হতে হবে। ইফতারে চপের কথা চিন্তা করলেই সবার আগে মনে আসে ডিমের চপের কথা। খুব সহজেই বানানো যায় এই চপ।

চপ তৈরির উপকরণ

Advertisement

২টি সেদ্ধ ডিম, ২৫০ গ্রাম আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পরিমাণমতো লবণ, আধা কাপ ব্রেড ক্রাম, ১টি ফেটানো ডিম, ভাজার জন্য তেল।

যেভাবে তৈরি করবেন

ডিম ও আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার আলুর সঙ্গে তেল বাদে বাকি সব উপকরণ ভালোভাবে মেখে নিন। ডিম অর্ধেক বা চার টুকরা করে কেটে আলুর মিশ্রণ দিয়ে ঢেকে দিন। এভাবে সবগুলো চপের আকৃতিতে তৈরি করে নিন।

১টি ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিন। এবার ডিমের চপগুলো ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিন। কড়াইতে তেল গরম হলে তাতে ডিমের চপগুলো সোনালি করে ভেজে তুলুন। ইফতারে পছন্দসই সস দিয়ে পরিবেশন করুন সহজ ও সুস্বাদু ডিমের চপ।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
সালমানের বাবাকে দেখতে হাসপাতালে আমির, চাইলেন দোয়া

সালমানের বাবাকে দেখতে হাসপাতালে আমির, চাইলেন দোয়া

Next Post
রমজানে পানিশূন্যতা দূর করবে যে ৭ শরবত

রমজানে পানিশূন্যতা দূর করবে যে ৭ শরবত

Advertisement