Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

বিজয়-রাশমিকার আজ গায়ে হলুদ

বিজয়-রাশমিকার আজ গায়ে হলুদ বিজয়-রাশমিকার আজ গায়ে হলুদ
বিজয়-রাশমিকার আজ গায়ে হলুদ


বিয়ের সানাই বাজতে চলেছে ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি রাশমিকা মানদানা ও-বিজয় দেবেরাকোণ্ডার। গতকাল রাতে মেহেন্দি অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, বুধবার (২৫ ফেব্রুয়ারি) উদয়পুরের আইটিসি মেমেন্টোসে হলুদ এবং সংগীত অনুষ্ঠিত হবে। 

Advertisement



আজ বুধবার উদয়পুরের আইটিসি মেমেন্টোসে হলুদ এবং সংগীত অনুষ্ঠিত হবে। 



এরপর ২৬ ফেব্রুয়ারি সাতপাকে ঘুরবেন তারা। এরপর হায়দরাবাদে দম্পতি একটি রিসেপশন পার্টি দেবেন- এমনটাই জানিয়েছে ভারতীয় কয়েকটি গণমাধ্যম। 



মূলত প্রাক-বিবাহ উৎসব শুরু হয়েছিল মূলত হবু বর ও কনের ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি সূর্যালোকিত পুল পার্টির মাধ্যমে। ছবিগুলোতে পুলের ধারে মজা এবং হাসির পরিবেশ ফুটে উঠেছে। বিজয় দেবেরকোন্ডা তার বন্ধুদের সঙ্গে পুল ভলিবল খেলার কিছু খোলামেলা ছবি শেয়ার করেছেন। 



একটি ছবিতে ভলিবল নেটের পিছনে খেলোয়াড়দের সিলুয়েট দেখানো হয়েছে, যা হালকা এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশকে প্রতিফলিত করে। লাল কাপ দিয়ে সজ্জিত একটি ভাসমান পানীয় স্টেশনও দেখা গিয়েছে এবং পটভূমিতে একটি শান্ত প্রাকৃতিক দৃশ্য দৃশ্যমান ছিল। 



  
মেনুতে অতিথিদের জন্য জাপানি খাবার পরিবেশন করা হয়েছিল। রাশমিকা মন্দান্না তার ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যান্ডেললাইট ডিনারের একটি ছবি শেয়ার করেছেন। 

যেখানে সোনালি আলোয় সজ্জিত টেবিলটি খুব সুন্দর দেখাচ্ছে। টেবিলের মাঝখানে ব্লাশ, গোলাপি লিলি এবং সবুজ হাইড্রেঞ্জিয়াস ফুল দিয়ে সাজানো। রাখা রয়েছে তাজা ফল। বিশেষ ব্যাপার হল, ডিনারে ছিল জাপানিজ খাবার, যা প্রিন্টেড মেনু কার্ডে উল্লেখ করা ছিল। 



প্রতিটি প্লেটের নীচে একটি সবুজ রঙের ন্যাপকিন রাখা ছিল। যেখানে ‘বিরোশ’ নামটি সূচিকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পর ভক্তদের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। 

প্রিয় দম্পতিকে গাঁটছড়া বাঁধতে দেখে খুব উচ্ছ্বসিত এবং অধীর আগ্রহে সকলে বিয়ের ছবির জন্য অপেক্ষা করছেন।

 





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
বিজয়-রাশমিকার আজ গায়ে হলুদ

বিজয়-রাশমিকার আজ গায়ে হলুদ

Next Post
লাগেজে মদের বোতল ইস্যুতে মেহজাবীনের আইনি পদক্ষেপ

লাগেজে মদের বোতল ইস্যুতে মেহজাবীনের আইনি পদক্ষেপ

Advertisement