Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

লেবু, তেল, চিনি ও ছোলার দাম কমানোর ঘোষণা কাওরান বাজারের ব্যবসায়ীদের

লেবু, তেল, চিনি ও ছোলার দাম কমানোর ঘোষণা কাওরান বাজারের ব্যবসায়ীদের লেবু, তেল, চিনি ও ছোলার দাম কমানোর ঘোষণা কাওরান বাজারের ব্যবসায়ীদের
লেবু, তেল, চিনি ও ছোলার দাম কমানোর ঘোষণা কাওরান বাজারের ব্যবসায়ীদের


রমজানকে সামনে রেখে রাজধানীর কারওয়ান বাজার-এর ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, প্রতি পিস লেবুর দাম ২ টাকা, তেল প্রতি লিটারে ১ টাকা, চিনি প্রতি কেজিতে ১ টাকা, ছোলা প্রতি কেজিতে ২ টাকা, ট্যাং ২০০ গ্রাম প্যাকেটে ৫ টাকা, মাংস প্রতি কেজিতে ৩০ টাকা এবং মিনিকেট চাল প্রতি কেজিতে ১ টাকা কমিয়ে বিক্রি করা হবে।

Advertisement

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন। তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কাউকে চাপ দিয়ে নয়। রমজানের দায়িত্ববোধ ও নৈতিকতার জায়গা থেকে ব্যবসায়ীরা নিজেদের লাভের অংশ কমিয়ে এ ছাড় দিচ্ছেন।

কারওয়ান বাজার পাকা মার্কেট আড়তদার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজন জানান, শ্রীমঙ্গল থেকে প্রতি পিস লেবু ১১–১২ টাকায় কেনা হয়। বাজারে আনার পর মানভেদে ৩–৪ টাকা থেকে শুরু করে বড় লেবু ১৭ টাকায় বিক্রি হয়। এখন থেকে সব ধরনের লেবুতেই ২ টাকা কম নেওয়া হবে। অর্থাৎ ১৭ টাকার লেবু বিক্রি হবে ১৫ টাকায়।

মাংস ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, প্রতিকেজি মাংসের দাম ৩০ টাকা কমিয়ে ৭৫০ টাকায় বিক্রি করা হবে। কুমিল্লা স্টোরের কর্ণধার গোফরান জানান, আগে ৮০ টাকায় কেনা ছোলা ৮৫ টাকায় বিক্রি করা হতো। এখন লাভ কমিয়ে ৮৩ টাকায় বিক্রি করা হবে।

তেল ব্যবসায়ীদের পক্ষে আখি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু বক্কর সিদ্দিক বলেন, ৫ লিটার তেল আগে ৯২০ টাকায় বিক্রি করা হতো (এমআরপি ৯৫০ টাকা)। এখন প্রতি ৫ লিটারে ৫ টাকা কম নেওয়া হবে।

কিচেন মার্কেটের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন জানান, চিনির প্যাকেটের গায়ের দাম ১০৫ টাকা হলেও আগে ১০২ টাকায় বিক্রি করা হতো। এখন তা কমিয়ে ১০১ টাকা করা হয়েছে।

ট্যাংয়ের ক্ষেত্রেও দাম কমানো হয়েছে। ২ কেজির জার আগে ১৫৮০ টাকায় বিক্রি হলেও এখন ১৫৬০ টাকায় বিক্রি হবে। ছোট পেপার বক্সের দাম ৩৮৫ টাকা থেকে কমিয়ে ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চাল ব্যবসায়ীরা জানান, আগে মিনিকেট চাল প্রতি কেজিতে ২ টাকা লাভে বিক্রি করা হতো। এখন ১ টাকা লাভে বিক্রি করা হবে। ফলে ৮১ টাকার পরিবর্তে মিনিকেট চাল এখন ৮০ টাকায় পাওয়া যাবে।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
‘অসহনীয় চাঁদাবাজি’ ব্যবসা ও বিনিয়োগে আস্থাহীনতা তৈরি করছে: ডিসিসিআই

‘অসহনীয় চাঁদাবাজি’ ব্যবসা ও বিনিয়োগে আস্থাহীনতা তৈরি করছে: ডিসিসিআই

Next Post
শিগগির বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী

শিগগির বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী

Advertisement