Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

‘প্রেসার কুকারে’ চার নায়িকার রহস্যময়তা

‘প্রেসার কুকারে’ চার নায়িকার রহস্যময়তা ‘প্রেসার কুকারে’ চার নায়িকার রহস্যময়তা
‘প্রেসার কুকারে’ চার নায়িকার রহস্যময়তা


নির্মাতা রায়হান রাফীর সিনেমায় বরাবরই থাকে বেশ নতুনত্ব। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে তার আগামী সিনেমা ‘প্রেশার কুকার’। সম্প্রতি পর পর দুটি পোস্টার প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নির্মাতা। 

দুটি পোস্টারেই দেখা গেছে প্রধান চার নারী চরিত্রকে; যা ইতোমধ্যে দর্শক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। 

Advertisement

জাসা যায়, ‘প্রেশার কুকার’ সিনেমাটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন চারজন নারী। 

তাদের মধ্যে, শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। 

নির্মাতা জানান, ঢাকা শহরে নারীদের প্রাত্যহিক জীবনের সীমাবদ্ধতা, না বলা কষ্ট এবং অদৃশ্য লড়াইয়ের প্রেক্ষাপটেই এই সিনেমার গল্প সাজানো হয়েছে। 

রাফীর মতে, এই শহরটি নারীদের জন্য এক ধরনের ‘প্রেশার কুকার’, যেখানে জমে থাকা নীরব আর্তনাদ সহ্য করতে না পেরেই যেন এই গল্পের ‘সিটি’ বেজে ওঠে।

সাধারণত ঢালিউডের বাণিজ্যিক ধারার সিনেমায় নায়ক-নির্ভর গল্পের আধিক্য থাকলেও রাফী এখানে ব্যতিক্রমী পথে হেঁটেছেন। কোনো প্রধান পুরুষ চরিত্র ছাড়াই চার নারীকে কেন্দ্র করে এই ভিন্ন উদ্যোগ নিয়েছেন নির্মাতা। 

নতুন লুকে দেখা গেছে, সাজসজ্জায় আভিজাত্যের ছাপ থাকলেও চার নায়িকার চোখেমুখে এক ধরনের রহস্য ভেসে উঠেছে। 

এদিকে স্যোশাল মিডিয়ায় অনেকেই এই লুকের সাথে বলিউডের ‘হীরামান্ডি’র লুকের সঙ্গে তুলনা করছেন।

জানা গেছে, সিনেমাটি কানন ফিল্মস ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। তবে সিনেমাটির প্রযোজনাতেও আছেন নির্মাতা। 

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে সিনেমাটি।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
চলতি অর্থবছরে ৫৩৮ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

চলতি অর্থবছরে ৫৩৮ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

Next Post
তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় স্বর্ণের দাম

তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় স্বর্ণের দাম

Advertisement