Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

ডিএসইতে লেনদেন ও সূচক নিম্নমুখী

ডিএসইতে লেনদেন ও সূচক নিম্নমুখী ডিএসইতে লেনদেন ও সূচক নিম্নমুখী
ডিএসইতে লেনদেন ও সূচক নিম্নমুখী


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) লেনদেন ও সূচক উভয় ক্ষেত্রেই নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩২ দশমিক ৩০ পয়েন্ট কমে ৫,২৩৪ দশমিক ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসই সূত্র জানায়, বৃহস্পতিবার ডিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৮৬ পয়েন্ট কমে ২,০০১ দশমিক ৮৫ পয়েন্টে নেমে আসে। তবে ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ১ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১,০৭২ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করে।

Advertisement

বৃহস্পতিবার ডিএসইতে ৩৯২টি কোম্পানির মোট ২১ কোটি ৪ লাখ ১০ হাজার ৪৮৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৮৭ কোটি ৪১ লাখ ৭২ হাজার ১৯৫ টাকা। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার।

লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো—এশিয়াটিক ল্যাব, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, সিমটেক্স, বিএসসি, ওয়ালটন হাইটেক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং কে অ্যান্ড কিউ।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে রয়েছে—ইবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি প্রথম মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ মিউচ্যুয়াল ফান্ড-১ (স্কিম-১), প্রাইম প্রথম আইসিবিএ মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড-১, ওয়ালটন হাইটেক, আলহাজ্ব টেক্সটাইল, আইসিবি সোনালী মিউচ্যুয়াল ফান্ড-১ এবং এফবিএফ ইনকাম ফান্ড।

অন্যদিকে দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—রিজেন্ট টেক্সটাইল, টেকনো ড্রাগস, আরামিট সিমেন্ট, টুংহাই ইন্ডাস্ট্রিজ, রহিম টেক্সটাইল, নর্দান ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, স্ট্যান্ডার্ড সিরামিকস, মোজাফফর স্পিনিং এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স। 





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
কিছু মন্ত্রীদের মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন: সোহেল রানা

কিছু মন্ত্রীদের মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন: সোহেল রানা

Next Post
নির্বাচন-পরবর্তী অর্থনীতি ও পোশাক খাতে চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ 

নির্বাচন-পরবর্তী অর্থনীতি ও পোশাক খাতে চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ 

Advertisement