Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

রমজানে ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

রমজানে ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা রমজানে ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা
রমজানে ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা


পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন সূচি অনুযায়ী ব্যাংকগুলোতে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন করা যাবে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর আড়াইটা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন এবং পরবর্তী সময়টুকু দাপ্তরিক কাজ গোছানোর জন্য রাখা হয়েছে। সাধারণ সময়ে ব্যাংকগুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে এবং লেনদেন চলে বিকেল ৪টা পর্যন্ত।

Advertisement

ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারের লেনদেন সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে। রমজানে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং চলবে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত। স্বাভাবিক সময়ে এই লেনদেন দুপুর আড়াইটা পর্যন্ত চলে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরও জানানো হয়েছে, রমজান মাসে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। তবে এই বিরতির সময় ব্যাংকের অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে যাতে গ্রাহক সেবা ব্যাহত না হয়।

কেন্দ্রীয় ব্যাংকের অফিস সময়ও রমজানে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি ও দাপ্তরিক কাজ এই নতুন সূচি অনুযায়ী পরিচালিত হবে। পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার পুনরায় আগের স্বাভাবিক সময়সূচিতে ফিরে আসবে।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
রমজানের আগে যে আগাম প্রস্তুতিতে মিলবে স্বস্তি

রমজানের আগে যে আগাম প্রস্তুতিতে মিলবে স্বস্তি

Next Post
পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু

পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু

Advertisement