Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

‘আমাদের কখনো ডিভোর্স হয়নি’

‘আমাদের কখনো ডিভোর্স হয়নি’ ‘আমাদের কখনো ডিভোর্স হয়নি’
‘আমাদের কখনো ডিভোর্স হয়নি’


ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান-শবনম বুবলী। দুই তারকার একটি সন্তানও আছে। তবে প্রায় সময় তাদের সম্পর্ক নিয়ে আলোচনা উঠে। তবে এবার শাকিবের সঙ্গে বিচ্ছেদ এবং আবার বিয়ে করার প্রসঙ্গ নিয়ে নানা জল্পনার জবাব দিলেন বুবলী।  

শনিবার (১৪ ফেব্রয়ারি) এক পডকাস্টে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন বুবলী। 

Advertisement

পডকাস্টে সঞ্চালক বুবলীকে প্রশ্ন করেন কবে নায়িকা বিয়ে করতে যাচ্ছেন। বুবলী জবাবে সাফ জানিয়েছেন তার এবং শাকিব খানের এখনো আনুষ্ঠানিক কোনও ডিভোর্স হয়নি। ফলে তার নতুন করে বিয়ে করার প্রশ্নই ওঠে না। 



বুবলী বলেন, ‘শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।’ 

শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবর প্রসঙ্গে বুবলী বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা। এখানে ‘অতীত’ বলে কোনও অপশন থাকে না। 

তার এই বক্তব্যে পরিষ্কার, সম্পর্কের জটিলতা থাকলেও আইনি বিচ্ছেদ হয়নি এ কথাই তিনি জোর দিয়ে বোঝাতে চেয়েছেন। 



শাকিবের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে বুবলী জানান, তাদের মধ্যে অভিমান বা ভুল বোঝাবুঝি হতেই পারে। তবে সময়ের সঙ্গে সেগুলো ঠিকও হয়ে যায়। 

তিনি আবারও বলেন, আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে দ্বিধায় থাকেন, তাই পরিষ্কার করলাম।

এই বিশেষ পডকাস্টে বুবলী শুধু দাম্পত্য প্রসঙ্গই নয়, নিজের প্রথম প্রেম এবং মিডিয়াপাড়ার বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেছেন।

সব মিলিয়ে, ভালোবাসা দিবসে সম্পর্ক নিয়ে সরাসরি অবস্থান জানিয়ে নতুন করে আলোচনায় এলেন এই অভিনেত্রী।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
রোজায় গর্ভবতী নারীদের বিশেষ যত্ন

রোজায় গর্ভবতী নারীদের বিশেষ যত্ন

Next Post
বয়স বাড়ার সঙ্গে আরও ‘অ্যাডভেঞ্চারাস’ হচ্ছেন জয়া আহসান

বয়স বাড়ার সঙ্গে আরও ‘অ্যাডভেঞ্চারাস’ হচ্ছেন জয়া আহসান

Advertisement