Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

ধানুশকে ২০ কোটির ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

ধানুশকে ২০ কোটির ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ ধানুশকে ২০ কোটির ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ
ধানুশকে ২০ কোটির ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ


আইনি বিপাকে পড়েছেন দক্ষিণী তারকা ধানুশ। দীর্ঘ দিন ধরে একটি সিনেমার কাজ আটকে রাখায় আইনি নোটিশ পাঠানো হয়েছে অভিনেতাকে। ক্ষতিপূরণ হিসেবে তারা ধানুশের কাছে ২০ কোটি টাকা দাবি করেছে প্রযোজনা সংস্থা ‘থেনান্ডাল ফিল্মস’। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, প্রযোজনা সংস্থা দাবি করছে, অভিনেতা ২০১৬ সালে তাদের সঙ্গে ‘নান রুদ্রন’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু এখনও সেই ছবির শুটিং করেননি।

Advertisement



কোম্পানির আইনি পরামর্শদাতার মাধ্যমে জারি করা নোটিশ অনুসারে, ধানুশ মূলত এই প্রকল্পে অভিনয় এবং পরিচালনা এই দুই কাজের জন্যই প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। যদিও প্রযোজনা সংস্থাটি পরিকল্পনায় পরবর্তী পরিবর্তনগুলোতে সম্মত হয়েছিল বলে জানা গেছে।

দাবি করা হচ্ছে যে, অভিনেতা এরপর সম্পূর্ণ চিত্রনাট্য দেননি, যার ফলে ছবিটি দীর্ঘ সময়ের জন্য আটকে রয়েছে।

অভিযোগে বলা হয়েছে যে, প্রযোজনা সংস্থাটি ২০ কোটি রুপি অগ্রিম খরচ করেছে। তাই তাদের দাবি, তারা নাগার্জুন আক্কিনেনি এবং এসজে সূর্যের মতো তারকাদের জন্য অন্যান্য খরচও করেছে , কারণ ধানুশের সঙ্গে ছবিতে এদের অভিনয় করার কথা ছিল।



নোটিশের মাধ্যমে, প্রযোজনা সংস্থাটি দাবি করেছে, বিলম্বের ফলে নির্মাতাদের যথেষ্ট আর্থিক ক্ষতি হয়েছে, যার জন্য তারা প্রযোজনার প্রাথমিক পর্যায়ে করা বিনিয়োগ পুনরুদ্ধারের জন্য আর্থিক ক্ষতিপূরণ চায়। 

প্রযোজনা সংস্থাটি সতর্ক করেছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে তাদের দাবি পূরণ না হলে তারা পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।
 
নোটিশে আরও বলা হয়, ‘এই আটকে থাকা ছবির কাজ শেষ না করেই ধানুশ অন্যান্য ছবির জন্য সময় দিয়েছিলেন, বলে ছবিটি মাঝপথে বন্ধ হয়ে যায়।’ তবে ধানুশ এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেননি।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
বুবলীর বাসন্তী ভালোবাসা

বুবলীর বাসন্তী ভালোবাসা

Next Post
রোজায় গর্ভবতী নারীদের বিশেষ যত্ন

রোজায় গর্ভবতী নারীদের বিশেষ যত্ন

Advertisement