Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই

বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই
বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করা হয়েছিল। চার দিনের জন্য এসব সেবা সীমিত করা হয়। এসময় বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহকেরা প্রতিবার এক হাজার টাকার বেশি পাঠাতে পারেননি। ফলে টাকা পাঠাতে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেক গ্রাহক। 

পরবর্তীতে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২ টার পর থেকে এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

Advertisement

এর আগে, গত রোববার রাতে বাংলাদেশ ব্যাংক এসব সেবা সীমিত করার ঘোষণা দিয়েছিল। ওই দিন থেকে ওইসব সিদ্ধান্ত কার্যকর করা হয়। 

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের অপব্যবহার রোধের সিদ্ধান্ত হয়েছে। ফলে রোববার রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (পূর্ণ ৯৬ ঘণ্টা) এমএফএসে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা ছিল এক হাজার টাকা ও লেনদেনের সর্বোচ্চ সংখ্যা দৈনিক ১০টি। তবে মার্চেন্ট পেমেন্ট ও পরিষেবা বিলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত রাখা হয়েছিল।

এছাড়াও ইন্টারনেট ব্যাংকিং সেবায় (আইবিএফটির মাধ্যমে লেনদেন) ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল।

 

 





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
বিয়ের অজুহাতেও পেলেন না জামিন, আপাতত জেলেই থাকতে হচ্ছে রাজপালকে

বিয়ের অজুহাতেও পেলেন না জামিন, আপাতত জেলেই থাকতে হচ্ছে রাজপালকে

Next Post
আন্তর্জাতিক বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

Advertisement