Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

বিজয়ের মিনেমা ‘জন নায়কণ’ নিয়ে নতুন সিদ্ধান্ত

বিজয়ের মিনেমা ‘জন নায়কণ’ নিয়ে নতুন সিদ্ধান্ত বিজয়ের মিনেমা ‘জন নায়কণ’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিজয়ের মিনেমা ‘জন নায়কণ’ নিয়ে নতুন সিদ্ধান্ত

তামিল মেগাস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়কণ’ মুক্তি নিয়ে চলমান আইনি জটিলতায় এসেছে নতুন মোড়। সেন্সর সার্টিফিকেট সংক্রান্ত দীর্ঘ আইনি লড়াই থেকে সরে এসে নির্মাতারা এবার নিজেদের করা রিট পিটিশন প্রত্যাহার করে নিয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি পিটি আশা নির্মাতাদের মামলা প্রত্যাহারের অনুমতি দেন। দীর্ঘদিন ধরে সিনেমাটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর অনুমোদনের অপেক্ষায় আটকে ছিল।

Advertisement

এর আগে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ছবিটিকে ‘ইউ/এ’ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চ সেই আদেশে স্থগিতাদেশ দেন। পরে বিষয়টি সুপ্রিম কোর্টে গেলে মামলাটি আবার মাদ্রাজ হাইকোর্টে ফেরত পাঠানো হয়।

আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত না করে এবার সমঝোতার পথে হাঁটছেন নির্মাতারা। তারা সিবিএফসি-এর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে ছবিটিকে রিভাইজিং কমিটি বা সংশোধন কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, এতে আলোচনার মাধ্যমে দ্রুত সেন্সর ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস জানিয়েছে, এখন তাদের লক্ষ্য দ্রুত সেন্সর প্রক্রিয়া সম্পন্ন করে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া।

Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
রমজানে ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা

রমজানে ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা

Next Post
অ্যাপেন্ডিসের অপারেশনের কারণে আদালতে আসেননি পরীমনি, জেরা পেছাল

অ্যাপেন্ডিসের অপারেশনের কারণে আদালতে আসেননি পরীমনি, জেরা পেছাল

Advertisement