Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো দেশের রিজার্ভ

৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো দেশের রিজার্ভ
৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো দেশের রিজার্ভ


দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে। বর্তমানে মোট রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস (মোট) রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩১ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ২৮৯ দশমিক ৪২ মিলিয়ন বা ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলারে।

Advertisement

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ৩০ দশমিক ১০ বিলিয়ন ডলার। মাত্র দুই দিনের ব্যবধানে রিজার্ভের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের অর্থনীতির জন্য একটি বড় সুখবর হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করে নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আশাবাদ ব্যক্ত করেছেন যে, চলতি বছর শেষে দেশের রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে পৌঁছাবে।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি

বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি

Next Post
বাংলাদেশ ব্যাংকের ৩ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলির সিদ্ধান্ত প্রত্যাহার

বাংলাদেশ ব্যাংকের ৩ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলির সিদ্ধান্ত প্রত্যাহার

Advertisement