Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

হোয়াইটওয়াশের পর কোচের ওপর কঠোর হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড 

হোয়াইটওয়াশের পর কোচের ওপর কঠোর হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড  হোয়াইটওয়াশের পর কোচের ওপর কঠোর হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড 
হোয়াইটওয়াশের পর কোচের ওপর কঠোর হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড 


এক বছরের মধ্যে দ্বিতীয়বার ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ হলো ভারত, নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার কাছে বিব্রতকর সিরিজ হার দেখলো তারা। ২৫ বছরে প্রথমবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতল প্রোটিয়ারা। 

এই লজ্জাজনক সিরিজ হারের পর থেকেই ভারতের কোচ গৌতম গম্ভীর তোপের মুখে পড়েন এবং গুয়াহাটি টেস্টের পর তাকে বরখাস্তের দাবি আরও জোরালো হয়েছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইঙ্গিত দিয়েছে যে, গম্ভীরকে এখনই কোচের পদ থেকে সরানো হবে না এবং তাকে আরও কিছুটা সময় দেওয়ার পক্ষেই বোর্ড। তবে সেক্ষেত্রে বোর্ডের তরফ থেকে আগের থেকে কিছুটা কঠোর হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বোর্ডের একজন কর্মকর্তা বলেছেন, ‘এখনই গম্ভীরকে সরিয়ে দেওয়ার কথা আমরা ভাবছি না। ও একটা দল তৈরি করছে। ২০২৭-এর বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে।’ তিনি আরও জানান, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর গম্ভীর এবং নির্বাচকদের সঙ্গে বোর্ডকর্তাদের বৈঠক হবে এবং সেখানেই গম্ভীরকে জিজ্ঞাসা করা হবে, ‘দলের এই রূপান্তরের (ট্রানজিশন) সময়টাকে কীভাবে দেখছে ও।’
ভারতের কোচ গৌতম গম্ভীর। ছবি: ক্রিকেট ৩৬৫

ইন্ডিয়ান এক্সপ্রেস–এ আরেক বোর্ডকর্তাও একই সুরে কথা বলেছেন। তিনি বলেন, ‘দুম করে কোনও সিদ্ধান্ত নেওয়ার পক্ষে নয় বিসিসিআই। দল এখন রূপান্তরের মধ্যে রয়েছে। বিশ্বকাপ সামনেই। তা ছাড়া ওঁর চুক্তি হয়েছে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। তাই এখনই গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনও কারণ নেই।’

গম্ভীরের অধীনে ভারত ১৮ টেস্ট খেলেছে, যার মধ্যে ১০ ম্যাচেই তার দল হেরেছে। গুয়াহাটিতে ৪০৮ রানে ভারতের হারের পর গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাবেক ওপেনারের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে তিনি এই সিদ্ধান্ত নেওয়ার ভার বোর্ডের ওপর ছেড়ে দেন। 

গম্ভীর বলেন, ‘এটা বিসিসিআই সিদ্ধান্ত নিতে হবে। আমি আগেও এটা বলেছি। ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ, আমি নই।’ নিজের সাফল্যের কথা মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘আমি একই ব্যক্তি যে ইংল্যান্ডে সাফল্য পেয়েছি, চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ জিতেছি। এই দল শিখছে।’ ২-০ তে হারের দায় ভারতীয় দলের সবাইকে নিতে হবে বলেও গম্ভীর মন্তব্য করেন। তিনি বলেন, ‘দায় সবার, কিন্তু শুরুটা হবে আমাকে দিয়ে।’





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
তারকাদের হাতে-গালে হঠাৎ ‘সংখ্যা’ লেখা ছবি প্রকাশ

তারকাদের হাতে-গালে হঠাৎ ‘সংখ্যা’ লেখা ছবি প্রকাশ

Next Post
বিপিএল নিলামে ১৫৮ বাংলাদেশি ক্রিকেটার, নিলাম ৩০ নভেম্বর

বিপিএল নিলামে ১৫৮ বাংলাদেশি ক্রিকেটার, নিলাম ৩০ নভেম্বর

Advertisement