Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

হাসপাতাল কর্তৃপক্ষের ওপর চটেছেন সালমান খান

হাসপাতাল কর্তৃপক্ষের ওপর চটেছেন সালমান খান হাসপাতাল কর্তৃপক্ষের ওপর চটেছেন সালমান খান
হাসপাতাল কর্তৃপক্ষের ওপর চটেছেন সালমান খান


বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে যখন গোটা সিনেমা পাড়ায় উদ্বেগ কাজ করছে, ঠিক তখনই বাবার ব্যক্তিগত স্বাস্থ্যগত তথ্য প্রকাশ্যে আসা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সুপারস্টার সালমান খান। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে প্রবীণ এই ব্যক্তিত্বকে হাসপাতালে ভর্তি করার পর থেকেই চিকিৎসকরা নিয়মিত ‘হেলথ বুলেটিন’ বা স্বাস্থ্যবার্তা গণমাধ্যমের কাছে প্রকাশ করে আসছেন। 

Advertisement

বিষয়টি নিয়ে রীতিমতো চটেছে পুরো খান পরিবার। সালমানের অভিযোগ, পরিবারের অনুমতি ছাড়া একজন ব্যক্তির শারীরিক অবস্থার খুঁটিনাটি জনসমক্ষে প্রচার করা তার ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন।

খান পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সেলিম খানের প্রতি সাধারণ মানুষ ও ভক্তদের গভীর ভালোবাসা এবং উদ্বেগের জন্য তারা কৃতজ্ঞ। তবে সালমান মনে করেন, তার বাবার অসুস্থতার প্রতিটি ছোটখাটো বিষয় বাইরের মানুষের জানার প্রয়োজন নেই। কোনো তথ্যের দরকার হলে পরিবার নিজেই সেটি জানাবে।

সালমান খানের পক্ষ থেকে কড়া বার্তা পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ নতিস্বীকার করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে, এখন থেকে অনুমতি ছাড়া সেলিম খানকে নিয়ে আর কোনো মেডিকেল বুলেটিন বা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। হাসপাতাল কর্তৃপক্ষের এমন অপেশাদার আচরণে সালমান ও তার পরিবার সরাসরি তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছেন।

এদিকে গত দুই দিনে সেলিম খানের শারীরিক অবস্থায় বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার কোনো বড় ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন পড়েনি, তবে ডিএসএ প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়েছে। 

বর্তমানে প্রবীণ এই চিত্রনাট্যকারকে ভেন্টিলেশনে রাখা হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। যদি দ্রুত উন্নতি ঘটে, তবে খুব শীঘ্রই তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা আইসিইউ-তে স্থানান্তর করা হতে পারে। চিকিৎসকদের একটি বিশেষ দল সার্বক্ষণিক তার দেখাশোনা করছেন এবং তিনি চিকিৎসায় ইতিবাচকভাবে সাড়া দিচ্ছেন।

বৃহস্পতিবার হাসপাতালে সেলিম খানকে দেখতে গিয়েছিলেন সালমানের আগামী সিনেমা ‘ব্যাটল অব গলওয়ান’-এর সহ-অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহ। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি অপেক্ষমাণ সাংবাদিকদের আশ্বস্ত করে জানান যে, সেলিম খান এখন আগের চেয়ে অনেক ভালো আছেন এবং সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। 

প্রিয় অভিনেতার বাবার এমন অসুস্থতায় সামাজিক যোগাযোগমাধ্যমে অগণিত ভক্ত দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠাচ্ছেন। তবে পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে যাতে এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানো হয়।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
ধর্ষণ ও নির্যাতনের মামলায় কারাগারে হিরো আলম

ধর্ষণ ও নির্যাতনের মামলায় কারাগারে হিরো আলম

Next Post
১০ কোটি টাকার দাবিতে রণবীর সিংকে হুমকি গ্যাংস্টারদের

১০ কোটি টাকার দাবিতে রণবীর সিংকে হুমকি গ্যাংস্টারদের

Advertisement