Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

হাসপাতালে ভর্তি অভিনেতা হারুন কিসিঞ্জার

হাসপাতালে ভর্তি অভিনেতা হারুন কিসিঞ্জার হাসপাতালে ভর্তি অভিনেতা হারুন কিসিঞ্জার
হাসপাতালে ভর্তি অভিনেতা হারুন কিসিঞ্জার


নব্বই দশকের কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নিউমোনিয়া সংক্রান্ত সমস্যায় চিকিৎসাধীন তিনি। অভিনেতা শামীম হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে হারুন কিসিঞ্জারের অসুস্থতার খবর জানান। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) শামীম হোসেন তার ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘আমাদের প্রিয় অভিনেতা ৯০ দশকের সেই হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সুবাহানাতালা তাকে যেন সুস্থ করে দেন। আমিন।’

Advertisement

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ কিছুদিন ধরে শ্বাসকষ্টের সমস্যা ভুগছিলেন হারুন কিসিঞ্জার। শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসায় রয়েছেন তিনি। চিকিৎসকরা আশাবাদী, দ্রুতই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন।

হারুন কিসিঞ্জার নব্বই দশকে বিভিন্ন টেলিভিশন নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ছোট পর্দার পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্রেও তাকে দেখা গেছে। দীর্ঘদিন পর্দায় অনিয়মিত থাকলেও তার হাস্যরসাত্মক সংলাপ এবং স্বতঃস্ফূর্ত অভিনয় এখনও দর্শকদের মনে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
মাথায় অস্ত্রোপচার, সবাই দোয়া করবেন: তানিয়া বৃষ্টি

মাথায় অস্ত্রোপচার, সবাই দোয়া করবেন: তানিয়া বৃষ্টি

Next Post
জানুয়ারির ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

জানুয়ারির ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

Advertisement