Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

মাথায় অস্ত্রোপচার, সবাই দোয়া করবেন: তানিয়া বৃষ্টি

মাথায় অস্ত্রোপচার, সবাই দোয়া করবেন: তানিয়া বৃষ্টি মাথায় অস্ত্রোপচার, সবাই দোয়া করবেন: তানিয়া বৃষ্টি
মাথায় অস্ত্রোপচার, সবাই দোয়া করবেন: তানিয়া বৃষ্টি


ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। ভালোবাসা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ তথ্য জানান তিনি।

হাসপাতালের বিছানায় বসে তোলা একটি ছবি পোস্ট করেন তানিয়া। ছবিতে হাতে ফুলের তোড়া, মুখে মলিন হাসি। 

Advertisement

ক্যাপশনে তিনি লেখেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।’

হঠাৎ এমন খবর ছড়িয়ে পড়তেই ভক্ত-সহকর্মীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তার পোস্টে সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।

একজন ভক্ত লিখেছেন, ‘শুনে খুবই খারাপ লাগল, আল্লাহ সহায় হোন। আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করুক, আমিন।’ অন্য এক অনুরাগী লিখেছেন, ‘আপু দোয়া রইল, তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসো।’

ক্যারিয়ারের ব্যস্ত সময়ে এমন কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে তানিয়া বৃষ্টি সবার কাছে দোয়া চেয়েছেন। এখন তার ভক্তদের একটাই প্রার্থনা, সফল অস্ত্রোপচার শেষে দ্রুত সুস্থ হয়ে আবার অভিনয়ে ফিরুক প্রিয় মুখ।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
রমজানের জন্য বাজারে পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে

রমজানের জন্য বাজারে পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে

Next Post
হাসপাতালে ভর্তি অভিনেতা হারুন কিসিঞ্জার

হাসপাতালে ভর্তি অভিনেতা হারুন কিসিঞ্জার

Advertisement