Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি: ওয়ারফেজ

মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি: ওয়ারফেজ মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি: ওয়ারফেজ
মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি: ওয়ারফেজ


বাংলাদেশের ব্যান্ড ওয়ারফেজ দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘একুশে পদক’ পেতে যাচ্ছে। মিরপুর স্টেডিয়ামে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬-এর উদ্বোধনী মঞ্চে ওঠার ঠিক আগে এই খুশির সংবাদটি ব্যান্ডটির কাছে পৌঁছায়, বলে জানিয়েছেন সামাজিক মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে এই কথা জানান ওয়ারফেজ। 

ব্যান্ড সংগীতে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বিশেষ অবদানের জন্য তাদের এই পুরস্কারে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Advertisement

সামাজিক মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে দেওয়া পোস্টে ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, মিরপুর স্টেডিয়ামে অদম্য বাংলাদেশ টি-২০ কাপ ২০২৬-এর উদ্বোধনী মঞ্চে ওঠার মাত্র ৪ মিনিট আগে আমরা জানতে পারি, ওয়ারফেজ পাচ্ছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘একুশে পদক’। এই ঐতিহাসিক অর্জনের খবর জানার পর আবেগে আমরা আপ্লুত হয়ে পড়ি। আনন্দে একে অপরকে জড়িয়ে ধরি। কারণ, একুশে পদকপ্রাপ্ত সম্ভাব্য প্রথম বাংলা ব্যান্ড ওয়ারফেজ।

যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যান্ডটির পাশে থেকেছেন, তাদের সকলের প্রতি চিরকৃতজ্ঞ ওয়ারফেজ। তাদের কথায়, আমাদের সাবেক সদস্য, আমাদের পরিবার ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা। তাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই অর্জন সম্ভব হতো না।

ওয়ারফেজ আরও উল্লেখ করে, এটি শুধু আমাদের ব্যক্তিগত মাইলফলক নয়; পুরো বাংলা ব্যান্ড সংগীত কমিউনিটি ও ইন্ডাস্ট্রির জন্যও এক ঐতিহাসিক মুহূর্ত। এই গৌরবময় সম্মানে আপনাদের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত। আমাদের গান ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। এই গৌরবের যোগ্য করে তোলার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

ওয়ারফেইজের এই প্রাপ্তিতে ভক্ত-সংগীতমহলে বইছে প্রশংসা। জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন এক পোস্টে লিখেছে, এই প্রাপ্তি শুধু ওয়ারফেজের নয়, আমাদের সকলের। সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাদের ব্যান্ড মিউজিকের অবদানকে স্বীকৃতি প্রদান করার জন্য।

১৯৮৪ সালের ৫ জুন যাত্রা শুরু করা ওয়ারফেজ বাংলাদেশের রক ও মেটাল সংগীতের ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম। ২০২৪ সালে দলটি তাদের যাত্রার ৪০ বছর উদযাপন করেছে। ১৯৯১ সালে নিজেদের নামে প্রথম অ্যালবাম প্রকাশের মাধ্যমেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ব্যান্ডটি। ‘বসে আছি’, ‘নেই প্রয়োজন’, ‘অসামাজিক’, ‘অবাক ভালোবাসা’ ও ‘পূর্ণতা’র মতো গানগুলো এখন তরুণ প্রজন্মের কাছে আবেগের নাম।

এ পর্যন্ত ওয়ারফেজের আটটি অ্যালবাম প্রকাশিত হয়েছে, যার মধ্যে ‘সত্য’ সর্বশেষ স্টুডিও অ্যালবাম। বর্তমানে ইব্রাহিম আহমেদ কমল, শেখ মনিরুল আলম টিপুসহ অন্যান্য সদস্যদের নিয়ে গঠিত ওয়ারফেইজ নিয়মিত কনসার্ট করে যাচ্ছে।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
একুশে পদক প্রাপ্তির খবরে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়লো: আইয়ুব বাচ্চুর স্ত্রী

একুশে পদক প্রাপ্তির খবরে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়লো: আইয়ুব বাচ্চুর স্ত্রী

Next Post
ডি-রেজিস্ট্রেশন পদ্ধতি বাতিল করার দাবি মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের

ডি-রেজিস্ট্রেশন পদ্ধতি বাতিল করার দাবি মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের

Advertisement