Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী


বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত থাকায় দাম বাড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। আজ সোমবার বিকেলে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে ‘ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি’ পর্যালোচনা বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

মন্ত্রী জানান, বর্তমানে বাজারে ১ লাখ ৭০ হাজার টন তেল মজুত আছে এবং আরও ৩ লাখ ৬০ হাজার টন পাইপলাইনে রয়েছে।

Advertisement

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সাময়িকভাবে কিছু জায়গায় সরবরাহের চাপ তৈরি হয়েছে কারণ আতঙ্কিত হয়ে অনেকে অতিরিক্ত কেনাকাটা করছেন।’ তিনি আরও উল্লেখ করেন যে, এলসি খোলার কাজও স্বাভাবিকভাবে চলমান রয়েছে। অযথা আতঙ্কিত হয়ে বেশি পণ্য না কেনার জন্য তিনি ভোক্তাদের প্রতি আহ্বান জানান, যাতে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে না পারে।

তবে মন্ত্রীর এই আশ্বাসের বিপরীতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটসহ বেশ কিছু এলাকায় সয়াবিন তেলের তীব্র সংকটের কথা জানিয়েছেন স্থানীয় দোকানদাররা।

সচিবালয়ের বৈঠকে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালসহ শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাণিজ্যমন্ত্রী নিজে রাজধানীর বাজার পরিদর্শন করে দেখেছেন যে, বড় দোকানগুলোতে নির্ধারিত দামেই তেল বিক্রি হচ্ছে, যদিও ভেতরের কিছু ছোট দোকানে বাড়তি দাম নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।

সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, জ্বালানি তেল বা গ্যাসের মতো ভোজ্যতেলের ক্ষেত্রেও কোনো সংকট নেই, তাই ‘সংকট’ শব্দটি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে না। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে তদারকি কার্যক্রম আরও জোরদার করার আশ্বাস দিয়ে তিনি জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
এবার চার ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক

এবার চার ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক

Next Post
সাতসকালে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে রাজধানী

সাতসকালে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে রাজধানী

Advertisement