Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

ভালোবাসা সপ্তাহ শুরু আজ থেকে

ভালোবাসা সপ্তাহ শুরু আজ থেকে ভালোবাসা সপ্তাহ শুরু আজ থেকে
ভালোবাসা সপ্তাহ শুরু আজ থেকে


ভ্যালেন্টাইনস উইক অর্থাৎ ভালোবাসা সপ্তাহ শুরু আজ থেকে। রোজ ডে পালনের মধ্য দিয়েই শুরু হয়ে গেলো ভালোবাসার সপ্তাহ। প্রতি বছর (৭ ফেব্রুয়ারি) বাতাসে ভালোবাসা ছড়িয়ে দিতে ভালোবাসা সপ্তাহের প্রথমেই পালন করা হয় এই রোজ ডে।

প্রেম আর ভালোবাসা দিবস মানেই ফুল। আর ফুলের মধ্যে সবচেয়ে সেরা ফুলের রানি গোলাপ। ভালোবাসা দিবসে প্রিয়জনকে এ গোলাপ দেওয়ার মাধ্যমেই প্রকাশ করা হয় নিজের অনুভূতি। তবে সব রংয়ের গোলাপ মানেই ভালোবাসা নয়। রংভেদে প্রতিটি গোলাপেরই রয়েছে আলাদা আলাদা বিশেষ অর্থ।

Advertisement

কথিত রয়েছে, একটি গোলাপ মানুষের ভালোবাসার গভীর অংশটিকে বোঝাতে সাহায্য করে। তাই মানুষের বিভিন্ন ধরনের অভিব্যক্তি বুঝাতে সাহায্য নেওয়া হয় বিভিন্ন রঙের গোলাপ ফুলে।
 
তাই কাউকে গোলাপ উপহার দেয়ার আগে জেনে নিন ভিন্ন ভিন্ন রঙের গোলাপ কী অর্থ প্রকাশ করে-
 
১। লাল গোলাপ: গোলাপের নাম নিলেই প্রথমে যে রঙের গোলাপ আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটি হলো লাল গোলাপ। লাল রঙের গোলাপ হৃদয়ের প্রতীক। তাই কাউকে ভালোবাসা জানাতে চাইলে তাকে উপহার দিন লাল গোলাপ।
 
২। গোলাপি গোলাপ: কারও প্রশংসা করতে চাইলে এই দিনে তাকে দিতে পারেন গোলাপি রঙের গোলাপ। এটি প্রশংসা, মুগ্ধতার প্রতীক।
 
৩। ল্যাভেন্ডার গোলাপ: এই রঙের গোলাপ সহজে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এটি প্রেমের মোক্ষম অস্ত্র। কারণ কাউকে এ গোলাপ দেয়ার মানে হলো আপনি তার প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছেন।
 
৪। কমলা গোলাপ: তীব্র আবেগ ও আকুতি বোঝানোর জন্য লাল গোলাপের চেয়ে কমলা গোলাপ বেশি কার্যকরী। তাই কাউকে আপনি মুখে কিছু বলতে না পারলে কমলা রঙের গোলাপের সাহায্য নিতে পারেন।
 
৫। হলুদ গোলাপ: এই রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক। কোনও বন্ধুর কাছে এই দিনটি উজ্জ্বল করে তুলতে চাইলে এই রঙের গোলাপ উপহার দিতে পারেন।
 
৬। সাদা গোলাপ: সারল্যের প্রতীক বলতে সাদা গোলাপ। তবে রোজ ডে-তে উপহার দেওয়ার জন্য আদর্শ নয়। তবে আপনি যদি কাছের মানুষের সরলতা গুণটিকে বোঝাতে চান তবে তাকে এই গোলাপ দিতে পারেন।
 
৭। পিচ গোলাপ: রোজ ডে-তে দেয়ার জন্য দারুণ হতে পারে পিচ রঙের গোলাপটি। কারণ এই রঙের গোলাপের অর্থ, আপনি তার প্রেমে পড়েছেন, কিন্তু বলতে লজ্জা পাচ্ছেন। মনের কথা চেপে রেখেও যদি এই রঙের গোলাপ কাউকে উপহার দেন তাহলে আপনার না বলা কথা পছন্দের মানুষটিকে নিমিষেই বুঝিয়ে দেবে পিচ রঙের গোলাপটি।
 





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
কমার একদিন পরই আগের জায়গায় স্বর্ণের দাম

কমার একদিন পরই আগের জায়গায় স্বর্ণের দাম

Next Post
জহির রায়হানকে একুশে পদক উৎসর্গ করলেন ববিতা

জহির রায়হানকে একুশে পদক উৎসর্গ করলেন ববিতা

Advertisement