Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

ভক্তদের মঞ্চে ডেকে বিপাকে শাহিদ কাপুর

ভক্তদের মঞ্চে ডেকে বিপাকে শাহিদ কাপুর ভক্তদের মঞ্চে ডেকে বিপাকে শাহিদ কাপুর
ভক্তদের মঞ্চে ডেকে বিপাকে শাহিদ কাপুর


নাচের জন্য ভক্তদের মঞ্চে ডেকে যেন রীতিমতো নিজেরই বিপদ ডেকে আনলেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর। সম্প্রতি তার নতুন সিনেমা ‘ও রোমিও’র একটি গান প্রকাশের ইভেন্টে এমন ঘটনা ঘটে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ে আয়োজন করা হয় শাহিদ কাপুরের নতুন সিনেমার গান ‘পান কি দুকান’ লঞ্চিং এর অনুষ্ঠান। এমন সময়ে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। 

Advertisement

অনুষ্ঠানে ভক্তদের মাত্রাতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে মঞ্চ ছাড়তে বাধ্য হন অভিনেতা শাহিদ কাপুর। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সেখান থেকে সরে যান নায়ক। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পুনরায় মঞ্চে ফিরে অনুষ্ঠান সম্পন্ন করেন তিনি।



সেখানে শাহিদ কাপুরের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। মূলত, অনুষ্ঠানের একপর্যায়ে শাহিদ কাপুর মজা করে কয়েকজন ভক্তকে মঞ্চে এসে নাচার আমন্ত্রণ জানান। কিন্তু এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একসঙ্গে বিপুল সংখ্যক ভক্ত মঞ্চের দিকে ছুটে আসেন এবং অভিনেতাকে ঘিরে ধরেন। নিরাপত্তাকর্মীরা ভিড় সামলাতে হিমশিম খেলে দ্রুত শাহিদকে সরিয়ে নেওয়া হয়।

 

ভক্তদের এই বিশৃঙ্খলার ভিডিওটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওতে দেখা যায়, উত্তেজিত ভক্তদের সামলাতে নিরাপত্তাকর্মীরা রীতিমতো লড়াই করছেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শাহিদ কাপুর আবার মঞ্চে ফেরেন। 

এ সময় তিনি ভক্তদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানান এবং সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন। এরপর কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাকি অনুষ্ঠান শেষ হয়।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
হাফপ্যান্ট আর মোজা পরেই গ্র্যামির মঞ্চে হাজির জাস্টিন বিবার

হাফপ্যান্ট আর মোজা পরেই গ্র্যামির মঞ্চে হাজির জাস্টিন বিবার

Next Post
নাসীরুদ্দীন পাটোয়ারী বাকস্বাধীনতার ‘প্রোপার’ ব্যবহার করছেন: হুমায়রা সুবহা

নাসীরুদ্দীন পাটোয়ারী বাকস্বাধীনতার ‘প্রোপার’ ব্যবহার করছেন: হুমায়রা সুবহা

Advertisement