Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

ব্যাংকের এমডিদের রাজনৈতিক চাপমুক্ত থাকার নির্দেশ নতুন গভর্নরের

ব্যাংকের এমডিদের রাজনৈতিক চাপমুক্ত থাকার নির্দেশ নতুন গভর্নরের ব্যাংকের এমডিদের রাজনৈতিক চাপমুক্ত থাকার নির্দেশ নতুন গভর্নরের
ব্যাংকের এমডিদের রাজনৈতিক চাপমুক্ত থাকার নির্দেশ নতুন গভর্নরের


বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর মো. মোস্তাকুর রহমান দেশে কার্যরত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) রাজনৈতিক চাপমুক্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

নতুন সরকারের ১ কোটি কর্মসংস্থানের লক্ষ্য বাস্তবায়নে উদ্যোক্তা তৈরি ও রফতানি খাতে গতি ফেরাতে ব্যাংকগুলোকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বিভিন্ন ব্যাংকের এমডিদের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাতে গভর্নর এ নির্দেশনা দেন।

Advertisement

তিনি বলেন, ২০২৪ সালের শুরুতে দেশে কর্মহীন মানুষের সংখ্যা তুলনামূলক কম থাকলেও বছরের শেষ দিকে তা বেড়ে যায়। জুলাইয়ের অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে প্রায় দুই শতাধিক কারখানা বন্ধ হয়ে যায়। এতে বিনিয়োগ কমে এবং দক্ষ জনশক্তির একটি অংশ কর্মহীন হয়ে পড়ে।

এ পরিস্থিতি মোকাবিলায় ব্যাংকিং খাতকে অর্থনৈতিক পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান গভর্নর। সাক্ষাতে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)–এর সভাপতি ও বিভিন্ন ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন।

গভর্নর আশ্বস্ত করেন, পাঁচটি ব্যাংকের একীভূতকরণ (মার্জার) প্রক্রিয়া এবং নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসহ সামগ্রিক ব্যাংক সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সরকার ড. আহসান এইচ মনসুর–এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়। প্রজ্ঞাপনে জানানো হয়, অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরীর

পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরীর

Next Post
আপনার সঙ্গী পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন কিনা, কীভাবে বুঝবেন

আপনার সঙ্গী পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন কিনা, কীভাবে বুঝবেন

Advertisement