Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট


বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে অপসারণ করে ওই পদে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন এ রিট দায়ের করেন।

Advertisement

আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২–এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করে সরকার আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে অপসারণ করেছে। এই আইনের অধীনে বাংলাদেশ ব্যাংকের কোনো গভর্নর যদি অক্ষম বা অযোগ্য না হন, তাহলে তাকে পদ থেকে অপসারণ করা যায় না।

তিনি বলেন, কোনো ব্যক্তি ঋণখেলাপি হলে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ নেই।

আইনজীবীর দাবি, মোস্তাকুর রহমান একজন ঋণখেলাপি এবং বিতর্কিত এস আলম গ্রুপের একটি প্রতিষ্ঠানের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে।


বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান

ব্যারিস্টার সারোয়ার হোসেন বলেন, আগামী সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।

গত ২৫ ফেব্রুয়ারি সরকার আহসান এইচ মনসুরকে গভর্নর পদ থেকে অপসারণ করে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

একটি প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে আহসান এইচ মনসুরের গভর্নর হিসেবে অবশিষ্ট মেয়াদ অবিলম্বে বাতিল করা হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সব ধরনের পেশাগত সম্পর্ক ছিন্ন করার শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

 





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
ইকরার সঙ্গে ব্যক্তিগত চ্যাট প্রকাশ করে হুঁশিয়ারি তিথির

ইকরার সঙ্গে ব্যক্তিগত চ্যাট প্রকাশ করে হুঁশিয়ারি তিথির

Next Post
ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স

ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স

Advertisement