Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

বড় চমক নিয়ে আসছে ‘ওয়েলকাম ফোর’

বড় চমক নিয়ে আসছে ‘ওয়েলকাম ফোর’ বড় চমক নিয়ে আসছে ‘ওয়েলকাম ফোর’
বড় চমক নিয়ে আসছে ‘ওয়েলকাম ফোর’


তৃতীয় কিস্তি মুক্তির আগেই জনপ্রিয় বলিউড ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’-এর চতুর্থ কিস্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা।

অক্ষয় কুমার অভিনীত এই কমেডি ঘরানার সিনেমার নতুন পর্বে নানান চমক থাকবে বলে জানা গেছে। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য গুছিয়ে আনার কাজ চলছে এবং শিগগিরই কাস্টিং চূড়ান্ত করা হবে।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিরোজ নাদিয়াদওয়ালা জানান, ‘ওয়েলকাম ফোর’ সিনেমাটিকে বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এতে উদয় ভাই, মজনু ভাই ও ডক্টর ঘুঙরুর মতো কালজয়ী চরিত্রগুলোর পাশাপাশি বেশ কয়েকজন খলনায়ককে দেখা যাবে।

এদিকে ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এর মুক্তি পিছিয়ে যাওয়া নিয়ে তৈরি হওয়া গুঞ্জন নাকচ করে দিয়েছেন নাদিয়াদওয়ালা। জানিয়েছেন, সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং এটি এখন মুক্তির জন্য প্রস্তুত।

অক্ষয় কুমারের পাশাপাশি এই কিস্তিতে আরশাদ ওয়ারসি, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালের মতো তারকারা অভিনয় করছেন। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়েলকাম’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর ২০১৫ সালে এর দ্বিতীয় কিস্তি ‘ওয়েলকাম ব্যাক’ মুক্তি পায়। আনিস বাজমি পরিচালিত প্রথম দুটি পর্ব দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের হাতে সুযোগ আছে: সিপিডি

জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের হাতে সুযোগ আছে: সিপিডি

Next Post
ঈদের ছুটির মধ্যে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

ঈদের ছুটির মধ্যে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

Advertisement