Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

ফার্নেস অয়েলের দাম লিটারে কমল ১৬ টাকা

ফার্নেস অয়েলের দাম লিটারে কমল ১৬ টাকা ফার্নেস অয়েলের দাম লিটারে কমল ১৬ টাকা
ফার্নেস অয়েলের দাম লিটারে কমল ১৬ টাকা


বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ১০ পয়সা, যা আগামীকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। এ সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিইআরসি এ সংক্রান্ত আদেশ জারি করে। বর্তমানে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) লিটারপ্রতি ৮৬ টাকায় ফার্নেস তেল বিক্রি করছে।

Advertisement

এর আগে ফার্নেস তেলের দাম নির্ধারণের ক্ষমতা বিপিসির হাতে থাকলেও অন্তর্বর্তী সরকার তা বিইআরসির কাছে ন্যস্ত করে। নতুন ব্যবস্থায় এই প্রথমবার ফার্নেস তেলের মূল্য ঘোষণা করল কমিশন।

বিপিসির অধীন চার সরকারি তেল বিপণন কোম্পানি—পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল কোম্পানি ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি—নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। এ জ্বালানির প্রধান ক্রেতা সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

সবশেষ ২০২৪ সালের ২ আগস্ট ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। পরে মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির হাতে ন্যস্ত হয়। গত বছরের ২০ জানুয়ারি বিপিসি বিইআরসির কাছে নতুন মূল্য প্রস্তাব পাঠায়। পরবর্তীতে চার তেল বিপণন কোম্পানিও পৃথক প্রস্তাব জমা দেয়। বিষয়টি নিয়ে গত ২৯ জানুয়ারি গণশুনানি করে বিইআরসি।

বিপিসি ও বিপণন কোম্পানিগুলো লিটারপ্রতি ৮১ টাকা দাম নির্ধারণের প্রস্তাব দেয়। বিইআরসি গঠিত কারিগরি কমিটি পর্যালোচনা করে ৭৪ টাকা ৪ পয়সা নির্ধারণের সুপারিশ করে। তবে প্রধান ক্রেতা পিডিবি এ প্রস্তাবে আপত্তি জানিয়ে শুনানিতে বলে, ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ৫০ টাকা ৮৩ পয়সা হওয়া উচিত।
 





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
রোজার আগে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতি, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ

রোজার আগে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতি, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ

Next Post
ভয়াবহ পরিণতির হুমকি, বাড়ানো হলো রণবীরের নিরাপত্তা

ভয়াবহ পরিণতির হুমকি, বাড়ানো হলো রণবীরের নিরাপত্তা

Advertisement