Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

প্রিয় মানুষকে টেডি উপহার দেওয়ার দিন আজ 

প্রিয় মানুষকে টেডি উপহার দেওয়ার দিন আজ  প্রিয় মানুষকে টেডি উপহার দেওয়ার দিন আজ 
প্রিয় মানুষকে টেডি উপহার দেওয়ার দিন আজ 


ভালোবাসার সপ্তাহের শুরুটা হয়েছিল রোজ ডে দিয়ে। আর চতুর্থ দিন মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে টেডি ডে হিসেবে। প্রেমের সম্পর্কে কোমলতা, মায়া আর বিশ্বস্ততার প্রতীক হিসেবে প্রিয়জনকে একটি আদুরে টেডি বিয়ার উপহার দেওয়ার মাধ্যমেই দিনটি উদযাপিত হয়।

কার্ড, চকোলেট কিংবা ফুলের পাশাপাশি টেডিও এখন ভালোবাসা জানানোর অন্যতম মাধ্যম। টেডি উপহার দেওয়ার মধ্যে রয়েছে এক ধরনের আভিজাত্য, যা সময়ের সঙ্গে ফুরিয়ে যায় না। 

Advertisement

প্রেমিক-প্রেমিকার মান-অভিমান ভাঙাতে কিংবা প্রিয় মানুষকে বিশেষ অনুভব করাতে টেডি বিয়ারের জুড়ি নেই। এটি কেবল একটি খেলনা নয়, বরং এটি সঙ্গীর অনুপস্থিতিতে তার অস্তিত্বের জানান দেয়। এই নরম পুতুলটি সম্পর্কের গভীরতা ও মায়ার প্রতিফলন ঘটায় বলেই দিনটি বিশেষ স্থান দখল করে নিয়েছে ভ্যালেন্টাইন ক্যালেন্ডারে।

প্রেমিক যুগলদের মধ্যে একটি প্রতীকী উপহার বলা যায় টেডি বিয়ারকে। টেডি বিয়ার উপহার দেওয়ার পিছনে মূল কারণটি হলো প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করা, তাদের খুশি করা। আপনি যখন দূরে থাকেন তখন প্রিয়জন আপনার পাঠানো নরম টেডিকে জড়িয়ে ধরে আপনার অস্তিত্ব অনুভব করার সুযোগ খোঁজে টেডির মধ্যে। 

টেডি উপহার হিসেবে জনপ্রিয় হলেও এর পেছনে রয়েছে এক হৃদয়ছোঁয়া ইতিহাস।। ১৯০২ সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ২৬তম প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট মিসিসিপিতে শিকারে গিয়ে একটি ছোট্ট কালো ভাল্লুক ছানাকে গুলি করতে অস্বীকৃতি জানান। তার এই মানবিকতা নিয়ে কার্টুনিস্ট ক্লিফোর্ড বেরিম্যান একটি কার্টুন আঁকেন। সেই কার্টুন দেখে অনুপ্রাণিত হয়ে মরিস মিকটম এবং তার স্ত্রী প্রথম খেলনা ভাল্লুক তৈরি করেন এবং প্রেসিডেন্টের ডাকনাম ‘টেডি’ থেকে এর নাম রাখেন ‘টেডি বিয়ার’। ১৯০৩ সাল থেকে এটি বিশ্বব্যাপী জনপ্রিয় হতে শুরু করে।

টেডি ডে উপলক্ষে প্রিয়জনকে কোন রঙের টেডি উপহার দেওয়া হচ্ছে, তারও রয়েছে ভিন্ন ভিন্ন অর্থ।

লাল টেডি
লাল রঙের টেডি গভীর ভালোবাসা ও আবেগের প্রতীক। এটি একটি সম্পর্কের দৃঢ়তা ও ভালোবাসার তীব্রতা প্রকাশ করে।

গোলাপি টেডি- গোলাপি রঙের টেডি মূলত প্রস্তাব গ্রহণের ইঙ্গিত দেয়। উপহার গ্রহণ করা হলে তা ভালোবাসার প্রস্তাবে ইতিবাচক সাড়া হিসেবে ধরা হয়।

কমলা টেডি- কমলা রঙের টেডি আনন্দ ও ইতিবাচকতার প্রতীক। এটি একটি সম্ভাব্য প্রস্তাব বা নতুন সম্পর্কের ইঙ্গিত বহন করে।

নীল টেডি- নীল রঙের টেডি গভীর ও আন্তরিক ভালোবাসার প্রকাশ। এটি বোঝায় প্রিয়জনের প্রতি ভালোবাসার গভীরতা এবং সম্পর্কের সৌভাগ্য।

সবুজ টেডি- সবুজ টেডি দৃঢ় প্রতিশ্রুতি ও নিবিড় মানসিক সংযোগের প্রতীক। এটি বিশ্বাসভিত্তিক ও দীর্ঘস্থায়ী সম্পর্কের ইঙ্গিত দেয়।

আপনার প্রিয় মানুষকে সারপ্রাইজ দিতে তার পছন্দের রঙের একটি বড় বা ছোট টেডি উপহার দিন। সঙ্গে একটি রোমান্টিক নোট লিখে দিন। আজকাল টেডির গায়ে প্রিয়জনের ছবি বা নাম প্রিন্ট করে কাস্টমাইজড উপহার দেওয়ার প্রবণতাও বেশ জনপ্রিয়।

 





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রাজধানী ঢাকা

দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রাজধানী ঢাকা

Next Post
রাজনীতিতে নামার গুঞ্জনে কী বললেন অরিজিৎ সিং

রাজনীতিতে নামার গুঞ্জনে কী বললেন অরিজিৎ সিং

Advertisement