Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English
রমজানে তোকমা দানার শরবতে মিলবে উপকার
প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘অল সমাধান’-এর যাত্রা শুরু
ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি অভিনেতা জাহের আলভীর

প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘অল সমাধান’-এর যাত্রা শুরু

প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘অল সমাধান’-এর যাত্রা শুরু প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘অল সমাধান’-এর যাত্রা শুরু
প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘অল সমাধান’-এর যাত্রা শুরু

প্রযুক্তিনির্ভর সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য ও জরুরি সেবা প্ল্যাটফর্ম ‘অল সমাধান’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শুক্রবার রাজধানীর মিরপুরের একটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় রেডিও জকি আর জে নিরব। অনুষ্ঠানে উদ্যোক্তারা জানান, প্রযুক্তির সহায়তায় দ্রুত, নিরাপদ ও সহজ উপায়ে মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্য ও জরুরি সেবা এক প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Advertisement

তারা বলেন, দেশের অনেক বয়স্ক মা–বাবা গ্রামে একা বসবাস করেন, যাদের সন্তানরা কর্মসূত্রে শহর বা বিদেশে অবস্থান করেন। জরুরি মুহূর্তে ওষুধ সংগ্রহ, চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা নিশ্চিত করা কিংবা দ্রুত অ্যাম্বুলেন্স পাওয়া তাদের জন্য প্রায়ই কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতা মাথায় রেখেই ‘অল সমাধান’ চালু করা হয়েছে।

উদ্যোক্তাদের ভাষ্য, এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা নিকটস্থ বিশ্বস্ত ওষুধের দোকান থেকে ঘরে বসেই ওষুধ অর্ডার করতে পারবেন। একই সঙ্গে চিকিৎসকের ব্যবস্থাপত্র আপলোড করে নির্ভুল ওষুধ সংগ্রহ, জরুরি মুহূর্তে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকার সুবিধা এবং গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ ব্যবহারযোগ্য ডিজিটাল স্বাস্থ্যসেবা এতে অন্তর্ভুক্ত থাকবে।

তারা আরও জানান, ভবিষ্যতে দেশব্যাপী একটি স্মার্ট ডিজিটাল সেবা নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছে ‘অল সমাধান’। এর মাধ্যমে মানুষের সেবাপ্রাপ্তি সহজ হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় ব্যবসার বিকাশ ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উদ্যোক্তারা।

Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
রমজানে তোকমা দানার শরবতে মিলবে উপকার

রমজানে তোকমা দানার শরবতে মিলবে উপকার

Next Post
ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি অভিনেতা জাহের আলভীর

ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি অভিনেতা জাহের আলভীর

Advertisement