Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

দেশে ভোজ্যতেলের সংকট নেই, দামও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

দেশে ভোজ্যতেলের সংকট নেই, দামও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী দেশে ভোজ্যতেলের সংকট নেই, দামও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
দেশে ভোজ্যতেলের সংকট নেই, দামও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

দেশে ভোজ্যতেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং বাজারে সরবরাহও স্বাভাবিক রয়েছে।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে উৎপাদক ও আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

Advertisement

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈঠকে অংশ নেওয়া আমদানিকারক ও উৎপাদকরা মন্ত্রণালয়কে জানিয়েছেন যে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহে কোনো ধরনের সমস্যা নেই।

তবে আতঙ্কে অতিরিক্ত কেনাকাটার (প্যানিক বায়িং) কারণে কোথাও কোথাও সাময়িকভাবে ভোজ্যতেল শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি। এ অবস্থায় ভোক্তাদের অপ্রয়োজনীয়ভাবে বেশি তেল কিনে মজুত না করার আহ্বান জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না। বাজার স্বাভাবিক রাখতে সারাদেশে নজরদারি ও অভিযান জোরদার করা হবে।

এ ছাড়া বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
পপতারকা রিয়ানার বাড়িতে গুলি, সন্দেহভাজন আটক

পপতারকা রিয়ানার বাড়িতে গুলি, সন্দেহভাজন আটক

Next Post
অনুমতি ছাড়াই ফেরত নেওয়া যাবে ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন

অনুমতি ছাড়াই ফেরত নেওয়া যাবে ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন

Advertisement