Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English
খেজুর দিয়ে ইফতার করা সুন্নত যে কারণে
দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: আশিক চৌধুরী
আমি হালকা পাগলা আছি, ভুল আবারও হইতে পারে: গায়ক নোবেল

দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: আশিক চৌধুরী

দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: আশিক চৌধুরী দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: আশিক চৌধুরী
দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: আশিক চৌধুরী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে টার্মিনাল সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন আশিক চৌধুরী। 

Advertisement

তিনি বলেন, তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যা বলা হয়েছিল, বর্তমান সরকারও একই অবস্থান রাখবে। জাতীয় স্বার্থ রক্ষা করে চুক্তি সম্ভব হলে তবেই চুক্তি হবে।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি–বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষের সমঝোতা স্মারক হয়।

আওয়ামী লীগের শাসনামলে নিউমুরিং কনটেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। গত অন্তর্বর্তী সরকার সেই প্রক্রিয়া এগিয়ে নিয়েছে। এই প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট হয়ে আছে।

নিউমুরিং টার্মিনাল ২০০৭ সালে বন্দর কর্তৃপক্ষ নির্মাণ করে এবং যন্ত্রপাতি সংযোজনসহ মোট  ২ হাজার ৭১২ কোটি টাকা বিনিয়োগ করা হয়। বর্তমানে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা করছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার আগপর্যন্ত চিটাগং ড্রাই ডক লিমিটেডের এই টার্মিনাল পরিচালনা করার কথা রয়েছে।

Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
খেজুর দিয়ে ইফতার করা সুন্নত যে কারণে

খেজুর দিয়ে ইফতার করা সুন্নত যে কারণে

Next Post
আমি হালকা পাগলা আছি, ভুল আবারও হইতে পারে: গায়ক নোবেল

আমি হালকা পাগলা আছি, ভুল আবারও হইতে পারে: গায়ক নোবেল

Advertisement