Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English
রাম চরণ-উপাসনার ঘরে এলো যমজ সন্তান
ঢাকা–ওয়াশিংটন চুক্তিতে কমবে পাল্টা শুল্ক

ঢাকা–ওয়াশিংটন চুক্তিতে কমবে পাল্টা শুল্ক

ঢাকা–ওয়াশিংটন চুক্তিতে কমবে পাল্টা শুল্ক ঢাকা–ওয়াশিংটন চুক্তিতে কমবে পাল্টা শুল্ক
ঢাকা–ওয়াশিংটন চুক্তিতে কমবে পাল্টা শুল্ক


ঢাকা–ওয়াশিংটন বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত বিদ্যমান ২০ শতাংশ পাল্টা শুল্ক আরও কমবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

রোববার (১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, শুল্ক ইস্যুতে আগামী ৯ তারিখ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ। এই চুক্তির ফলে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে বিদ্যমান শুল্কহার হ্রাস পাবে।

Advertisement

বাণিজ্য সচিব আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে দাম, সরবরাহসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে। তবে এই চুক্তির আওতায় কোনো যুদ্ধবিমান কেনা হচ্ছে না।

তিনি জানান, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। বাংলাদেশ নিজেও ইইউ’র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে। পাশাপাশি শুল্ক সুবিধা পাওয়া অন্যান্য দেশগুলোর সঙ্গেও এ ধরনের চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

মাহবুবুর রহমান বলেন, আগামী ৬ তারিখ জাপানের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে এফটিএ নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
রাম চরণ-উপাসনার ঘরে এলো যমজ সন্তান

রাম চরণ-উপাসনার ঘরে এলো যমজ সন্তান

Advertisement