Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

জেল থেকে ছাড়া পেলেন রাজপাল, একের পর এক ছবির প্রস্তাব

জেল থেকে ছাড়া পেলেন রাজপাল, একের পর এক ছবির প্রস্তাব জেল থেকে ছাড়া পেলেন রাজপাল, একের পর এক ছবির প্রস্তাব
জেল থেকে ছাড়া পেলেন রাজপাল, একের পর এক ছবির প্রস্তাব


৯ কোটি রুপির চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে জেলমুক্তি ঘটেছে বলিউড অভিনেতা রাজপাল যাদবের। অবশেষে ১১ দিন পর তিহার জেল থেকে বাড়িতে ফিরেছেন রাজপাল। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিল্লি উচ্চ আদালত জামিনের আরজি মঞ্জুর করেন। অভিনেতার জামিনের খবর পাওয়ার পরই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তার ভাই চন্দ্রপাল যাদব। 

Advertisement

চন্দ্রপাল যাদব বলেন, ‘কারও প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। যেভাবে দিন কাটিয়েছি আমরা, সেটি আমরাই জানি। তবে আপাতত আমরা এটুকুই বলব, ভালো দিন আসছে।’ 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজপাল জামিনের আবেদন ছিল তার দাদার মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য। কিন্তু
আদালত তার আবেদনটি খারিজ করে দেয়। বিচারপতি স্বর্ণা কান্তের বেঞ্চের তরফে রাজপালকে বলা হয়, ‘আপনি এর আগে অন্তত ২৫-৩০ বার হাজিরা দিয়েছেন। আপনাকে একজন সিনিয়র আইনজীবীও সহায়তা করেছিলেন। তিনি আপনার হয়ে কোর্টকে বলেছিলেন, আমার মক্কেল বিদেশে গিয়ে কিছু টাকা উপার্জন করে বকেয়া মিটিয়ে দিতে পারে। তাই আপনাকে যে ভুল পথে চালিত করা হয়েছে, সেই দাবি আপনি করতে পারবেন না। উপরন্তু অভিযোগকারী কোম্পানির পাওনা মেটাতেও কয়েক বছর ধরে দেরি করেছেন। পাশাপাশি চেক বাউন্সের মামলায় আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বিষয়টির নিষ্পত্তিও করতে পারেননি।’

এবার আদালত তার জামিন মঞ্জুর করেছে দাদার মেয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য। জেলমুক্তির পর বলিউডের সহকর্মীরাও আর্থিক ও পেশাগত সাহায্যের হাত বাড়িয়েছেন। গত ১১ দিনে অভিনেতাকে একাধিক বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও সিনেমার প্রস্তাব এসেছে। যেমন, গুরু রানধাওয়া তার গানের ভিডিওতে অভিনয়ের প্রস্তাব  দিয়ে অগ্রিম পারিশ্রমিক পাঠিয়েছেন।

সাথে, ‘ইয়েস ম্যাডাম’–এর সিইও মায়াঙ্ক আর্য বিজ্ঞাপন সংস্থার ভিডিওতে তাকে কাস্ট করেছেন। বক্সার বিজেন্দরও পরবর্তী সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। এছাড়া পরিচালক প্রিয়দর্শন রাজপালকে দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে নতুন ছবিতে কাজ করার প্রস্তাব দিয়েছেন।

উল্লেখ্য, রাজপালের চেক বাউন্স মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ মার্ অনুষ্ঠিত হবে।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি নাবিল মুস্তাফিজুর রহমান

সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি নাবিল মুস্তাফিজুর রহমান

Next Post
দেশের বাজারে ২২১৬ টাকা কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে ২২১৬ টাকা কমলো স্বর্ণের দাম

Advertisement