Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ গায়ক নোবেলের বিরুদ্ধে

জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ গায়ক নোবেলের বিরুদ্ধে জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ গায়ক নোবেলের বিরুদ্ধে
জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ গায়ক নোবেলের বিরুদ্ধে


বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা এবং প্রায় ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তারের পরদিনই জামিনে মুক্ত হয়ে বাদীকে মারধরের অভিযোগ উঠেছে ‘সা রে গা মা পা’ খ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল–এর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সংবাদমাধ্যমের সামনে এ অভিযোগ করেন মামলার বাদী আনাননিয়া শবনম রোজ অনন্যা।

Advertisement

অনন্যার দাবি, মঙ্গলবার জামিন পাওয়ার পর নোবেল তাকে বাসায় নিয়ে আবারও মারধর করেন। তিনি বলেন, “সে হাত-পা ধরে কান্নাকাটি করে জামিন নিয়েছে। কিন্তু জামিন পাওয়ার পরই আমাকে মারধর শুরু করে। কেন মামলা করেছি—এই অভিযোগ তুলে নির্যাতন করেছে।” এসময় তিনি সাংবাদিকদের সামনে তার হাতে থাকা আঘাতের চিহ্ন দেখান।

অনন্যার ভাষ্য, মিডিয়ার সামনে নোবেলের আচরণ একরকম হলেও ব্যক্তিগত জীবনে তিনি সম্পূর্ণ ভিন্ন। তিনি অভিযোগ করেন, “নিজেকে পরিস্থিতির শিকার দাবি করলেও বাস্তবে সে নেশাগ্রস্ত এবং সহিংস আচরণ করে।”

অনন্যার মা বিবি কুলসুম অভিযোগ করেন, জামিন পাওয়ার সময় নোবেল মিষ্টি কথায় আপসের আশ্বাস দেন। কিন্তু পরে আচরণ বদলে যায়। তিনি বলেন, “জামিনের পর মেয়েকে তার বাসায় নিয়ে গিয়ে মারধর করেছে। ২৫ ফেব্রুয়ারি আবারও নির্যাতন করা হয়। আমাদের কাছে ভিডিওসহ বিভিন্ন প্রমাণ আছে। খুব শিগগিরই আমরা আদালতে পরবর্তী পদক্ষেপ নেব।”

তাদের দাবি, নোবেল হুমকি দিয়েছেন—বাড়ির বাইরে বের হলে ‘দেখে নেবেন’। ফলে তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

গত বছরের ১৩ আগস্ট নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন অনন্যা। অভিযোগে বলা হয়, প্রেমের ফাঁদে ফেলে ও বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে গত বছরের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করা হয়। পাশাপাশি বাদীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগ আনা হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে চলতি বছরের ৭ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করে। ২ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরবর্তীতে সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আবেদন করা হয়।

সেদিন আদালতে উভয়পক্ষের মধ্যে আপসের আলোচনা হয়। বিচারক জানতে চাইলে বাদী আপসের বিষয়টি স্বীকার করেন। পরে নোবেলের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালত এক হাজার টাকা মুচলেকায় ২ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী জানান, বিয়ে করার শর্তে আপসের ভিত্তিতে জামিনে বাধা দেওয়া হয়নি। তবে জামিনের পর বাদীর ওপর ফের নির্যাতনের ঘটনায় এখন জামিন বাতিলের আবেদন করা হবে।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
মনোনীত হলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাননি মোহন রায়হান 

মনোনীত হলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাননি মোহন রায়হান 

Next Post
মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২,৭৬৯ ডলার, তবে কমেছে জিডিপি প্রবৃদ্ধি

মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২,৭৬৯ ডলার, তবে কমেছে জিডিপি প্রবৃদ্ধি

Advertisement