Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

চয়নিকার হাত ধরেই ফের একসঙ্গে দুই অভিনেত্রী

চয়নিকার হাত ধরেই ফের একসঙ্গে দুই অভিনেত্রী চয়নিকার হাত ধরেই ফের একসঙ্গে দুই অভিনেত্রী
চয়নিকার হাত ধরেই ফের একসঙ্গে দুই অভিনেত্রী


টেলিভিশন নাটকের একসময়ের দুই জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার ও রিচি সোলায়মান। এরমধ্যে নিয়মিত না হলেও মাঝেমধ্যে অভিনয় করতে দেখা যায় দীপাকে। অন্যদিকে রিচি তো দেশ ছেড়েছেন সংসার-সন্তান-স্বামীর সুবাদে, যুক্তরাষ্ট্রে।

সম্প্রতি রিচি ফিরেছেন দেশে। বলেছেন ফের থিতু হবেন এখানে। তারই প্রতিচ্ছবি মিললো এবার।

Advertisement



দীর্ঘ সাত বছর পর একসঙ্গে নাটকে দেখা যাবে জনপ্রিয় দুই অভিনয়শিল্পীকে। ‘ভালোবাসার অন্য নাম তুমি’-তে অভিনয়ের মাধ্যমে তাদের এই মেলবন্ধন ঘটেছে।

নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, নাটকটির শুটিং শেষ হয়েছে ২২ ফেব্রুয়ারি।



নাটকের সেটে পুরনো সতীর্থকে ফিরে পাওয়া প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘আমার আর রিচির খুব বেশি নাটকে একসঙ্গে কাজ করা হয়নি। 

সর্বশেষ কাজটিও ছিল চয়নিকা দিদির পরিচালনায়, প্রায় সাত বছর আগে। তবে এবারের কাজটির বিশেষ দিক হচ্ছে আমরা যাদের সঙ্গে শুরুতে কাজ করেছি, তাদের অনেকেই এই নাটকে আছেন।’



চয়নিকা চৌধুরীও জানান, গল্পের প্রয়োজনে দীপা ও রিচিকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে।

‘ভালোবাসার অন্য নাম তুমি’ নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফিন মাহমুদ। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও ডলি জহুর।

বলা দরকার, দীপা খন্দকার ও রিচি সোলায়মান সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১৮ সালে প্রচারিত বিজয় দিবসের নাটক ‘চোখের জলে’তে।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
ইফতারে স্বস্তি দেবে খরমুজের শরবত

ইফতারে স্বস্তি দেবে খরমুজের শরবত

Next Post
রোজায় শক্তিশালী থাকতে কী করবেন

রোজায় শক্তিশালী থাকতে কী করবেন

Advertisement