Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন ট্যারিফ কার্যকরে আদালতের স্থগিতাদেশ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন ট্যারিফ কার্যকরে আদালতের স্থগিতাদেশ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন ট্যারিফ কার্যকরে আদালতের স্থগিতাদেশ
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন ট্যারিফ কার্যকরে আদালতের স্থগিতাদেশ


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) নতুন ট্যারিফ আদেশ কার্যকরের ওপর ৩০ দিনের জন্য স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি (বিএমএলএস) কর্তৃক দায়ের করা এক জনস্বার্থমূলক রিট আবেদনের শুনানি শেষে গতকাল রবিবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকা সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদালতের স্থগিতাদেশ থাকা অবস্থায় নতুন ট্যারিফ বাস্তবায়ন না করতে বন্দর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বিএমএলএস নেতারা।

বিএমএলএসের পক্ষে ২০ অক্টোবর দায়ের করা রিট পিটিশনের মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জারি করা এসআরও (নং ৩৬৪-আইন/২০২৫, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৫ এবং পরবর্তী সার্কুলার নং ১৮.১৩.০০০০.৫৫১.৩১.০০৯.১৯/৪৭, তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫) চ্যালেঞ্জ করা হয়। এসব এসআরও ও সার্কুলারের মাধ্যমে ১৫ অক্টোবর থেকে নতুন ও বাড়তি ট্যারিফ কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

Advertisement

রিটে বলা হয়, বন্দর কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত নতুন ট্যারিফ সারণিতে পণ্য ও জাহাজের ওপর অতিরিক্ত চার্জ আরোপ করা হয়েছে, যা ‘আইনসম্মত কর্তৃত্ব ছাড়া’ জারি করা এবং ব্যবসায়িক খাতে অযৌক্তিক চাপ সৃষ্টি করবে।

শুনানির পর আদালত বিবাদীদের প্রতি (বাংলাদেশ সরকার, নৌপরিবহন মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ) রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়েছে কেন উক্ত এসআরও ও সার্কুলারকে বেআইনি ও আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না। একই সঙ্গে আদালত ৩০ দিনের জন্য উক্ত সার্কুলারের কার্যকারিতা স্থগিত করেছেন।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
আকুর বিল পরিশোধ, ৩১ বিলিয়নে নামলো রিজার্ভ

আকুর বিল পরিশোধ, ৩১ বিলিয়নে নামলো রিজার্ভ

Next Post
৫ ব্যাংকের শেয়ারের শূন্য দাম নিয়ে গভর্নরের ঘোষণাই চূড়ান্ত নয়: অর্থ উপদেষ্টা

৫ ব্যাংকের শেয়ারের শূন্য দাম নিয়ে গভর্নরের ঘোষণাই চূড়ান্ত নয়: অর্থ উপদেষ্টা

Advertisement