Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

একুশে পদকপ্রাপ্তির খবরে ববিতা বললেন, শুনে ভালো লাগলো

একুশে পদকপ্রাপ্তির খবরে ববিতা বললেন, শুনে ভালো লাগলো একুশে পদকপ্রাপ্তির খবরে ববিতা বললেন, শুনে ভালো লাগলো
একুশে পদকপ্রাপ্তির খবরে ববিতা বললেন, শুনে ভালো লাগলো

২০২৬ সালের জন্য ‘একুশে পদক’ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর দেশের শিল্প, সাহিত্য, শিক্ষা ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক প্রদান করা হচ্ছে। এরমধ্যে চলচ্চিত্রে একুশে পদক পেয়েছেন কিংবদন্তী অভিনেত্রী ববিতা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একটি গণমাধ্যমকে এই অভিনেত্রী বললেন, ‘এটা শুনে ভালো লাগলো।’

এদিকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একুশে পদক’ প্রাপ্তদের নাম ঘোষণা করেন।

Advertisement

এ বিষয়ে ববিতা জানান, একুশে পদকপ্রাপ্তির খবর এখনো তিনি পাননি, বা প্রজ্ঞাপনও তার চোখে পড়েনি।  

তিনি বলেন, ‘অফিশিয়াল চিঠিটি পেয়ে নিই, তারপর একুশে পদক পেয়ে কেমন লাগছে- সেটা জানানো সমিচিন মনে করছি।’

চিত্রনায়িকা ববিতা ছাড়াও এ বছর একুশে পদক পাচ্ছেন- চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু, ব্যান্ড মিউজিকে ওয়েরফেইজ , নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদ।

Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
বিশ্ববাজারে স্বর্ণ, রুপা ও তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণ, রুপা ও তেলের দামে বড় পতন

Next Post
নিউমুরিং টার্মিনাল ইজারা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ঠেকানো সম্ভব না: নৌ উপদেষ্টা

নিউমুরিং টার্মিনাল ইজারা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ঠেকানো সম্ভব না: নৌ উপদেষ্টা

Advertisement