Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

একলাফে স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়লো ৫৫ হাজার টাকা, রৌপ্যমুদ্রায় ৭ হাজার

একলাফে স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়লো ৫৫ হাজার টাকা, রৌপ্যমুদ্রায় ৭ হাজার একলাফে স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়লো ৫৫ হাজার টাকা, রৌপ্যমুদ্রায় ৭ হাজার
একলাফে স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়লো ৫৫ হাজার টাকা, রৌপ্যমুদ্রায় ৭ হাজার

দেশের বাজারে স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি স্বর্ণমুদ্রার দাম ৫৫ হাজার টাকা এবং রৌপ্য মুদ্রার দাম ৭ হাজার টাকা বাড়ানো হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রায় (বাক্সসহ) ৫৫ হাজার টাকা বাড়িয়ে দাম ২ লাখ ৪০ হাজার টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। এতদিন মুদ্রাগুলো বিক্রি করা হতো ১ লাখ ৮৫ হাজার টাকায়।

এদিকে, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

স্মারক স্বর্ণমুদ্রার পাশাপাশি ফাইন সিলভারের স্মারক মুদ্রার দামও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি রৌপ্যমুদ্রা (বাক্সসহ) ৭ হাজার টাকা বেড়ে এখন থেকে বিক্রি হবে ২১ হাজার টাকায়। এতদিন মুদ্রাগুলো বিক্রি করা হতো ১৪ হাজার টাকায়।

Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
অন্তর্বর্তী সরকারের মেয়াদে এনসিটি ইজারা চুক্তি নয়: আশিক চৌধুরী

অন্তর্বর্তী সরকারের মেয়াদে এনসিটি ইজারা চুক্তি নয়: আশিক চৌধুরী

Next Post
বিকাশ, রকেট, নগদে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না, বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

বিকাশ, রকেট, নগদে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না, বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

Advertisement