Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

ইশতিয়াক আহমেদের নাটক ‘ঢাকা ২৬’

ইশতিয়াক আহমেদের নাটক ‘ঢাকা ২৬’ ইশতিয়াক আহমেদের নাটক ‘ঢাকা ২৬’
ইশতিয়াক আহমেদের নাটক ‘ঢাকা ২৬’


চারদিকে ভেসে বেড়াচ্ছে রাজনীতির নানান গল্প। এমনই এক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটক ‘ঢাকা ২৬’।

গল্পটি মূলত একজন প্রভাবশালী রাজনীতিবীদের দুই কর্মীকে নিয়ে। কে নেতার কাছের হবে, কে নেতাকে নিজের কর্মক্ষতা দেখাবে, সেটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ সবসময়ই চলমান। এই দ্বন্দের ভেতরে আরেক দ্বন্দ একজন নারীকে নিয়ে। যে নারী দুইজনের একজনকে ভালোবাসে। কিন্তু সেটা মানতে পারে না আরেকজন। একদিকে রাজনীতি, অন্যদিকে প্রেম মিলে তাদের বিভেদ রূপ নেয় চরমে।

Advertisement

তাদের নেতা প্রভাবশালী রাজনীতিবীদও নানাভাবে চেষ্টা করে ব্যর্থ হন সেই সমস্যা নিরসনে। যার ফলে ঘটে যায় চুড়ান্ত আরেকটি ঘটনা। গল্প মোড় নেয় নতুনদিকে।

এশা রহমান প্রযোজিত টানটান উত্তেজনার গল্প নিয়ে এটিভি ইউএসএর পর্দায় শীঘ্রই আসছে এই নাটকটি।

এতে মূল চরিত্রে অভিনয় করেছেন, আকাশ রহমান, অ্যালেন শুভ্র, তাসনুভা তিশা, সরদার রওনক রিপন, জ্যাক সজলসহ প্রায় অর্ধশতাধিক অভিনেতা।

নাটকটি নিয়ে অ্যালেন শুভ্র বলেন, রাজনৈতিক গল্প আমাকে সবসময়ই টানে। এই গল্পটিও টেনে নেওয়ার। দর্শকদেরও টানবে।

অভিনেত্রী তাসনুভা তিশা বলেন, নাটকের গল্পটি খুবই সমসাময়িক এবং প্রাসঙ্গিক। কাজ করে ভালো লেগেছে।

নাটকটিতে প্রধান সহকারি পরিচালক ছিলেন আজহারুল ইসলাম অভি। নাটকটি ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে গতমাসের শেষদিকে।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
লুকোচুরি রেখে ভালোবাসা প্রকাশের দিন আজ

লুকোচুরি রেখে ভালোবাসা প্রকাশের দিন আজ

Next Post
হাফপ্যান্ট আর মোজা পরেই গ্র্যামির মঞ্চে হাজির জাস্টিন বিবার

হাফপ্যান্ট আর মোজা পরেই গ্র্যামির মঞ্চে হাজির জাস্টিন বিবার

Advertisement