Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

ইফাতারে বানাতে পারেন সুস্বাদু গাজরের রস মালাই

ইফাতারে বানাতে পারেন সুস্বাদু গাজরের রস মালাই ইফাতারে বানাতে পারেন সুস্বাদু গাজরের রস মালাই
ইফাতারে বানাতে পারেন সুস্বাদু গাজরের রস মালাই


দীর্ঘ সময় রোজা রাখার পর ইফতারে একটু ডেজার্ট হিসেবে রসমালাই থাকলে কিন্তু খারাপ হয় না। আর চেই চেনা রসমালাইয়ে যদি একটু ভিন্নতার ছোঁয়া আনতে চান, তাহলে গাজরের রসমালাই হতে পারে দারুণ চমক। মিষ্টি গাজরের স্বাভাবিক রং ও হালকা সুবাসে তৈরি এই ডেজার্ট যেমন দেখতেও লোভনীয়, তেমনই স্বাদেও আলাদা।

বাড়িতে থাকা কয়েকটি উপাদান দিয়েই তৈরি করে নিতে পারেন লোভনীয় ও খেতে মজাদার এ খাবার। চলুন জেনে নেওয়া যাক গাজরের রসমালাই তৈরির সহজ রেসিপি-

Advertisement

গাজরের রস মালাই তৈরি করতে হবে দুই ধাপে। প্রথমে গাজর দিয়ে লাড্ডু তৈরি করে নিতে হবে। এরপর তৈরি করে নিতে হবে ক্ষীর মিশ্রণ।

লাড্ডু তৈরির জন্য লাগবে

দুটি গাজর (সিদ্ধ), ১/২ কাপ চিনি, ২ কাপ তরল দুধ, ১/২ চামচ ঘি, ১ কাপ সুজি।
 
যেভাবে তৈরি করবেন: একটি সসপ্যানে ঘি ঢেলে দিন। এ সময় চুলার আঁচ মিডিয়াম রাখুন। ঘি গরম হয়ে গেলে সুজি হালকা করে ভেজে নিন। হালকা সুন্দর সুগন্ধ বের হলে এতে তরল দুধ, চিনি ও সিদ্ধ গাজর মিশিয়ে নিন। চাইলে কমলা রঙের ফুড কালার যোগ করতে পারেন।
 
মিশ্রণটি সসপ্যান থেকে উঠে আসতে শুরু করলে চুলা থেকে নামিয়ে কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এখন হাতে একটু ঘি মেখে গাজরের মিশ্রণ গোল গোল বল মিষ্টির আকার দিন।

ক্ষীর তৈরির জন্য লাগবে

৪ কাপ দুধ, ২ চামচ কনডেন্স মিল্ক, ১ চামচ ঘি, কাঠ ও কাজু কুচি ২ চাচম, কর্নফ্লাওয়ার ২ চামচ, এলাচ ও দারুচিনি ২টি, স্বাদমতো চিনি ও লবণ।
 
যেভাবে তৈরি করবেন: সব উপকরণ একসঙ্গে একটি সসপ্যানে বসিয়ে দিন। গরম ও ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ঘন ও আঠালো হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।
 
পরিবেশন:

এবার একটি পাত্রে প্রথমে ক্ষীর ঢালুন। এরপর এর ওপরে গাজরের লাড্ডু ডুবিয়ে দিন। ওপরে সামান্য ছিটিয়ে দিন গুড়া দুধ বা মাওয়া ও বাদাম কুচি। ব্যাস তৈরি মজাদার স্বাদের গাজরের রস মালাই। 

 





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
ইফতারে বানিয়ে নিন মজাদার ইন্দোনেশিয়ান খাবার ‘বুবুর আয়াম’ 

ইফতারে বানিয়ে নিন মজাদার ইন্দোনেশিয়ান খাবার ‘বুবুর আয়াম’ 

Next Post
দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

Advertisement