Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

অন্তর্বর্তী সরকারের মেয়াদে এনসিটি ইজারা চুক্তি নয়: আশিক চৌধুরী

অন্তর্বর্তী সরকারের মেয়াদে এনসিটি ইজারা চুক্তি নয়: আশিক চৌধুরী অন্তর্বর্তী সরকারের মেয়াদে এনসিটি ইজারা চুক্তি নয়: আশিক চৌধুরী
অন্তর্বর্তী সরকারের মেয়াদে এনসিটি ইজারা চুক্তি নয়: আশিক চৌধুরী


বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার কোনো চুক্তি সই হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Advertisement

সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী বলেন, রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিপি ওয়ার্ল্ডের একটি চিঠি এসেছে। চিঠিতে নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি নিয়ে চলমান দর–কষাকষির অগ্রগতির প্রশংসা করা হয়েছে এবং সন্তোষ প্রকাশ করা হয়েছে।

তিনি জানান, ডিপি ওয়ার্ল্ড আশা প্রকাশ করেছে যে ভবিষ্যতে এই নেগোসিয়েশন আরও এগোবে এবং সঠিক দিকেই যাবে। পাশাপাশি তারা সরকারের পক্ষ থেকে শেয়ার করা খসড়া কনসেশন চুক্তি গ্রহণ ও বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে। তবে চুক্তিটি আরও পুনর্মূল্যায়নের জন্য কিছু সময় চেয়েছে প্রতিষ্ঠানটি।

আশিক চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক মেয়াদ আর মাত্র দুই কার্যদিবস। যেহেতু ডিপি ওয়ার্ল্ড সময় চেয়েছে, সে কারণে বিষয়টি বর্তমান সরকারের মেয়াদ পেরিয়ে নির্বাচন-পরবর্তী সময়ে গিয়ে নেগোসিয়েশন আবারও চালু হতে পারে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এই সরকারের সময়ে চুক্তি স্বাক্ষর হচ্ছে না—এটা প্রায় নিশ্চিত করেই বলা যায়। কারণ সময় খুবই সীমিত। ডিপি ওয়ার্ল্ডের পুনরায় মতামত পাওয়া, এরপর ক্যাবিনেটে অনুমোদন এবং চুক্তি সই—এই পুরো প্রক্রিয়া দুই কার্যদিবসে সম্পন্ন করা অত্যন্ত কঠিন।’

আশিক চৌধুরী জানান, নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার বিষয়ে ২০১৯ সাল থেকেই কাজ শুরু হয়েছিল। তবে গত এক মাসে প্রকল্পটির চূড়ান্ত ধাপের দর–কষাকষি শুরু হয়।

তিনি বলেন, ‘সরকারের বিভিন্ন স্তরে বিষয়টি নিয়ে অত্যন্ত নিবিড়ভাবে কাজ চলছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। তবে পুরো কার্যক্রম সম্পন্ন করতে আরও কিছু সময় প্রয়োজন হতে পারে।’





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
আত্মসমর্পণ করেও রক্ষা হলো রাজপাল যাদবের, যেতে হলো কারাগারে

আত্মসমর্পণ করেও রক্ষা হলো রাজপাল যাদবের, যেতে হলো কারাগারে

Next Post
একলাফে স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়লো ৫৫ হাজার টাকা, রৌপ্যমুদ্রায় ৭ হাজার

একলাফে স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়লো ৫৫ হাজার টাকা, রৌপ্যমুদ্রায় ৭ হাজার

Advertisement